বর্তমান পরিস্থিতির কারণে নববর্ষের বৈঠকি আড্ডা বন্ধ থাকলেও, স্মৃতির সরণি বেয়ে রঙিন চিত্রগুলো যেন বৈঠকি আড্ডায় মশগুল করেছে আমাদেরকে।এছাড়া পত্রিকার বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে এক বিশেষ ব্যক্তিত্ব অচিন্ত মারিক সম্পর্কিত কথন।আধো আধো বুলিতে অ আ ক খ বলতে শেখা অচিন্ত মারিক জীবনের বিভিন্ন অংশের অসম্পূর্ণতাকে অতিক্রম করে আজকের সম্পূর্ণ তথা পরিপূর্ণ অচিন্ত মারিক।পত্রিকায় প্রকাশিত তাঁর সৃষ্টিসম্ভার পরিপূর্ণতাকেই প্রমাণ করে। ব্যক্তিগত পরিচয়সূত্রে জ্ঞাত অচিন্ত মারিক মহাশয়ের সৃজনীসত্তা আমাকে মুগ্ধ করে।খ্যাতনামা ব্যক্তিবর্গ যেমন অনুত্তম ভট্টাচার্য,হরিপদ মণ্ডল,সুধাংশুশেখর মুখোপাধ্যায় প্রমুখ অচিন্ত মারিকের জীবনের বিভিন্ন অংশে আলোকপাত করেছেন।জীবনের খণ্ড খণ্ড অংশে আলোকপাত — ব্যক্তি তথা স্রষ্টার পরিপূর্ণতাকে প্রকাশ করতে পারে না। কিন্তু এই খণ্ড খণ্ড প্রকাশই স্রষ্টার সৃষ্টি সম্পর্কে পাঠকের জানার আগ্রহকে ত্বরান্বিত করে।ব্যক্তি অচিন্ত মারিক সহজ সরল প্রাঞ্জল ভাবে ধরা দেয় অনুপ মাহাত’র সাক্ষাৎকার লেখনীতে।সকল বিজ্ঞাপনই মুখ ঢেকে দেয় না। সম্পাদকের প্রাণপণ আকুতি ভাইসব কেউ যাবেন না,উপলব্ধি করুন মানবতার অন্তর ও বাহির। মানবতাকে জাগিয়ে রাখুন,জাগিয়ে রাখতে অনুপ্রাণিত করুন।প্রকাশিত হয়েছে ভিডিও। নববর্ষের বৈঠকী আড্ডার। সবাই যে যার ঘরে বসেই করেছেন সৃজন।
আড্ডায় অংশ নিয়েছেন চন্দন সেন, তপন বন্দ্যোপাধ্যায় জয়ন্ত ঘোষাল, সুব্রত রায়চৌধুরী, স্মৃতি সাহা, সঞ্জীব ভট্টাচার্য, অরূপ দণ্ডপাট, মধুপ দে, সিদ্ধার্থ সাঁতারা, নরেন হালদার, অনুপ মাহাত, ভবেশ মাহাতো, তাপস কুমার দত্ত, প্রলয় বিশ্বাস, গার্গী ভট্টাচার্য, অমিতেশ চৌধুরী, অচিন্ত মারিক ও ঋতরূপ ত্রিপাঠী। ভিডিও সম্পাদনা করেছেন রূপক কুমার হাতী। জ্বলদর্চি ফেসবুকে পাবেন ভিডিওটি। সবাই বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন। সৃষ্টিশীল কাজে থাকুন। শুভ নববর্ষ।
(কবি মৃণালকান্তি সামন্ত : শিক্ষক ও গবেষক। )
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…