Categories: এখন খবর

কবিতার সংজ্ঞা অনুসন্ধানে চাঁদের হাট, প্রকাশ পেল জ্বলদর্চির নববর্ষ সংখ্যা

নিজস্ব সংবাদদাতা : কবিতা কী!  কীভাবে লেখা হয়!  কবিতা কি শুধু শব্দনির্ভর! কতখানি অভিজ্ঞতা সঞ্জাত! কতখানি তা লেখ্য আর কতখানি তা শ্রবণযোগ্য! ইত্যাদি ছিল আলোচনার বিষয়। আর তাই নিয়ে পূর্ব মেদিনীপুরের ওদোলচুয়া বি এড কলেজে রবিবার হল সাহিত্য আড্ডা।প্রকাশ পেল জ্বলদর্চি পত্রিকার নববর্ষ তথা জানুয়ারি ২০২০ সংখ্যা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কবিতার সংজ্ঞা নির্ণয়ে আলোচনা করেন সন্দীপ কাঞ্জিলাল, দেবাশিস প্রধান,প্রফুল্ল পাল,অঞ্জন দাস, দীপঙ্কর গিরি, লক্ষীকান্ত মণ্ডল প্রমুখ। আলোচনা সভার সূত্রধরের কাজ করেন কবি আশিস মিশ্র।
স্বরচিত কবিতা পাঠ করেন মলয় পাহাড়ী, রবীন্দ্রনাথ ভৌমিক,বিপ্লব ভূঞ্যা,নবকুমার মাইতি,শুঙ্খশুভ্র পাত্র,বকুল জানা,দিলীপ জানা প্রমুখ।জ্বলদর্চির নববর্ষ সংখ্যা প্রকাশ করেন কবি দেবাশিস প্রধান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সংখ্যায় সন্দীপ কাঞ্জিলাল ও ঋত্বিক ত্রিপাঠীর গুচ্ছ কবিতার পাশাপাশি স্থান পেয়েছে সঞ্জীব ভট্টাচার্য ও তাপসকুমার দত্তের অণুগল্প। এছাড়াও কবিতা লিখেছেন সুব্রত দাস, রাখহরি পাল, স্মৃতি সাহা, অনুপ মাহাত, মৃণালকান্তি সামন্ত, শুভজিৎ মুখার্জী, বিজয় কুমার মাল। প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিন্ময় মুখোপাধ্যায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…