Categories: এখন খবর

বাঙালির প্রেমদিবস পেরিয়ে আন্তর্জাতিক প্রেমদিবসের মাঝে জ্বলদর্চি’র প্রেম সংখ্যায় মজলেন লেখক কুল

উদ্বোধন অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: প্রথম শাড়ি পড়ার লাজুক দিনটি পেরিয়ে এল কিশোরীরা, সদ্য গোঁফের রেখা নিয়ে যে কিশোর এই মাত্র সরস্বতী পুজো আর প্রপোজাল পেরিয়ে এল আর পক্ষ কালের মধ্যেই সেই চির আকাঙ্ক্ষার ভ্যালেন্টাইন ডে। এসবকে ছুঁয়েই এবার জ্বলদর্চি’র বিশেষ প্রেম সংখ্যায় ফিরে আসা সেই সব ‘প্রেম’ ময় দিনগুলি। দুই মেদিনীপুর থেকে  প্রকাশিত ‘জ্বলদর্চি’ পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যার বিষয় ‘প্রেম ও ভালোবাসা’।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার  সন্ধ্যায় মেদিনীপুর শহরে এক ঘরোয়া আড্ডায় সংখ্যাটি প্রকাশ করেন সিনেমা বিশেষজ্ঞ ও কবি সিদ্ধার্থ সাঁতরা। উপস্থিত ছিলেন সুব্রত দাস, সীমি সাঁতরা, শঙ্খ ঘোষ,তাপসকুমার দত্ত,মৃণালকান্তি সামন্ত, সুজাতা কয়াল, গৌতম মাহাতো প্রমুখ।
২৮ বছরে ধরে নিয়মিত জ্বলদর্চি এখন মাসিক। ফেব্রুয়ারি সংখ্যায় ‘প্রেম প্রসঙ্গ’ গদ্যে ঋত্বিক ত্রিপাঠী লিখেছেন বাল্যবন্ধু গৌতমের প্রেম অনুভব। টিফিনের সময় ছাত্রীরা ক্লাশের বাইরে চলে গেলে সঞ্চিতার সিটে গিয়ে গৌতম চুপটি করে বসে থাকতো। অথচ সে মুখ ফুটে কোনও দিন তার প্রেমের কথা বলেনি সঞ্চিতাকে। গৌতম আসলে নির্লোভ স্বভাবে সঞ্চিতাকে অনুভব করতে চেয়েছে। এই হল প্রেম। প্রকৃত প্রেমই জানে দূরত্ব বজায় রাখতে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ সংখ্যায় কবিতা লিখেছেন সন্দীপ কাঞ্জিলাল, নরেন হালদার, ভবেশ মাহাতো, অমর সাহা,রথীনকুমার পাল,তুলসীদাস মাইতি,মঙ্গলপ্রসাদ মাইতি, সুভাষ জানা,সিদ্ধার্থ সাঁতরা,শম্ভুনাথ শাসমল,বনমালী মাল,নারায়ণপ্রসাদ জানা,অনির্বাণ দাশ,অনিমেষ মণ্ডল, সেখ মনুয়ারুল হক। সন্দীপ কাঞ্জিলালের কবিতার বই ‘ভাইসব কেউ যাবেন না’ নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন সাহিত্যিক মন্মথনাথ দাস। অসাধারণ প্রচ্ছদ ও  অলংকরণ করেছেন শিল্পী সোমা ভট্টাচার্য।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশেষ সংখ্যা নির্বাচন ও নির্মানে সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী বরাবরই সাম্প্রতিক ও নিখুঁত। সম্পাদনার মুন্সিয়ানার সেই ধারা এই সংখ্যাতেও অটুট। হাতে পেলে কে না উল্টে পাল্টে প্রেমে ফিরে যেতে চাইবে? তাই আরও একবার ধন্যবাদ প্রাপ্য সম্পাদক। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…