নদিয়ার নাকাশিপাড়ার লাজুক মাসু খুন করেছে ৫সহকর্মীকে! বিশ্বাসই করতে পারছেনা প্রতিবেশীরা

নিজস্ব সংবাদদাতা: বাড়ির লোক বিয়ে ঠিক করেছিল মাসুর। কিন্তু লাজুক মাসু জানিয়েছিল, ভাইকেই মেয়ে দেখতে বল, ওর পছন্দ হলেই আমার চলবে। নদিয়ার নাকাশিপাড়ার বিলকুমারি গ্রামের পশ্চিম পাড়ার সেই মাসুদুর ৫ সহকর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে নিজেও আত্মঘাতী হয়েছে বিশ্বাসই করতে পারছেননা প্রতিবেশিরা। সাংবাদিকদের উল্টোপাল্টা প্রশ্নে চটেও উঠছেন তাঁরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামে ফিরলেই গ্রামের ছেলেদের জন্য ফুটবল কিনে দেওয়া, প্রতিবেশির ছেলে মেয়েরা ঠিক ঠাক স্কুলে যাচ্ছে কিনা তার খোঁজ খবর নেওয়া সবই করত ২৮বছরের মাসু। আর কিছুটা ধর্মপ্রাণও বটে। বুধবার সকালে ছত্তিশগড়ের বস্তারের এমন মর্মান্তিক ঘটনা কেন ঘটাতে গেল তার উত্তর খুঁজছে সারা গ্রাম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ান ২৮ বছরের মাসুদুর  রহমানের মা হানিফা বিবি।“ওখানকার লোকজন খুব কঠোর। ওদের লোকজন আমার ছেলেকে ছুটি দিতে চাইছিল না। আমার ছেলে ছুটি নিয়ে বাড়ি আসতে চেয়েছিল। আমার ছেলেকে ছুটি দিলে হয়তো এই ঘটনা ঘটতো না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হানিফা বিবি জানিয়েছেন, “১০ দিন আগেই আমার ছেলের সঙ্গে কথা হয়েছিল। ছেলে বলেছিল দু’মাস পর ছুটি নিয়ে বাড়ি আসবে। ও বলেছিল এটা একটা ভয়ংকর জায়গা মা। এখানে রাস্তায় বেরনো পর্যন্ত যায় না। আমি দু’মাস পর ছুটি নিয়ে বাড়ি যাবো। এখানে অনেককেই দীর্ঘদিন ধরে ছুটি দেওয়া হয় না। কেউ পাঁচ বছর তো কেউ ছ’বছরেও ছুটি নিয়ে বাড়ি যেতে পারেনি। ও বলেছিল আমি ছুটির আবেদন করেছি। ওরা ছুটি দিচ্ছে না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবারেও ছেলেকে ফোন করেছিলেন মা হানিফা বিবি। তিনি নিজেই জানিয়েছেন, “এদিন আমি ছেলেকে ফোনে পাইনি। ফোনটি ধরেছিল তারই এক সহকর্মী। সে বলেছিল, আমার ছেলে পাঁচটার সময় ডিউটি করে ফিরবে। তখনই তাকে ফোনে দেওয়া যাবে। তার আগেই এমন খবর পেলাম।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছুটি না পেয়েই অবসাদ বা হতাশার জেরে যে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত হানিফা বিবি। ইতিমধ্যেই ছেলে মাসুদুলের বিয়ের কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছিলেন তাঁর বাবা-মা। মাসুদুলের বাবা মারফত আলি শেখ বলেন, “আমি ছেলেকে বলেছিলাম এবার বেশি করে ছুটি নিয়ে এসো। ও বলেছিল আমি ছুটির জন্য আবেদন জমা দিয়েছি। কিন্তু ছুটি দিচ্ছে না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামেরই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে মাসুদুল। ২০০৮ সালে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে যোগ দিয়েছিল মাসুদুল। সে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বস্তারে কাজ করছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১বছর ছুটি পায়নি মাসুদুর। বলত, ”আমার পেছনে লোক লেগেছে। ওরাই কাঠি করে বারবার আমার ছুটি বাতিল করে দেয়।” একবছর আগেও বাড়িতে এসে তেমনটাই বলেছিল সে। ফোনেও তাই জানাত। সেই প্রচণ্ড মানসিক চাপ থেকেই কি বচসায় জড়িয়ে পড়েছিল সে? আর তার পরিনতিতেই কি এমন মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেলল সে ? উত্তর খুঁজছে পরিবারও। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…