সাত সকালেই ইরানে দুর্ঘটনার কবলে ইউক্রেনের বিমান, ১৭০ জনের মৃত্যুর আশংকা

নিজস্ব সংবাদদাতা: যাত্রী ও বিমানকর্মী সহ ১৮০জনকে নিয়ে ইরানের মাটিতে ভেঙে পড়ল একটি বিমান এবং এঁদের কারুরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। বুধবার স্থানীয় সময় ২.২০টার সময় ১৭০ জন যাত্রী সহ বিমানটি উড়ান শুরু করেছিল  তেহরানের ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনাগ্রস্থ যাত্রীবাহী বোয়িং ৭৩৭ বিমানটি ‘ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’–এর। ১৭০ জন যাত্রী ছাড়াও আরও ১০ জন বিমানকর্মী নিয়ে যাত্রা শুরু করে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে বিমানবন্দরের পাশেই ভেঙে পড়ে সেটি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পাঠানো হয় ২২টি অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে যায় হেলিকপ্টারও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইরানের অসামরিক বিমান পরিবহণ সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদে বলেন, ‘‌বিমানবন্দর থেকে উড়ান শুরু করার পর পারন্দ ও শাহরিয়ার অঞ্চলের মধ্যে জমিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠানো হয়। উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে যায়। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গুরুতর আহত অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে।’‌

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে বেসরকারী সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সবাই মারা গেছেন। ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ইরানি ফৌজের হামলার কয়েক ঘণ্টা পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।  যদিও এই দুর্ঘটনার পেছনে নাশকতার তত্ত্ব খারিজ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: ইরান

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…