জানা যায় বৃহস্পতিবার স্থানীয় কর্মী নিয়োগের দাবীতে স্থল বন্দরের গেটের সামনে বিক্ষোভ দেখায় এনজেপির আইএনটিটিইউসি কর্মীরা। তাদের অভিযোগ, এই স্থল বন্দর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বহিরাগত কর্মী ও গাড়ি ব্যবহার করে চলেছিল। একাধিকবার আলোচনা করার পরেও সমস্যার সমাধান না হলে এদিন আন্দোলনে নামেন তারা। এরপর সেখানেই দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। স্থল বন্দরে ভাঙচুরও চালানো হয় বলেও অভিযোগ। ল্যাপটপ-কমপিউটার ভেঙে ফেলা হয়। গোটা এলাকা কার্যত দুষ্কৃতকারীদের দখলে চলে যায়। প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন টি-পার্কের কর্মীরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে স্থল বন্দরের নিরাপত্তা কর্মীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়।
দুপক্ষেরই অভিযোগ, তাদের দিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বেশ কিছুক্ষণ তাণ্ডব চলার পর স্থানীয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি কিছুটা সামাল দেয়। জনগণকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জও করে পুলিশ এবং ঘটনায় তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা বাপি পাল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে শিলিগুড়ির নেতাজী মোড় এলাকায়। দলীয় নেতা গ্রেফতারের প্রতিবাদে সেখানেও পথ অবরোধ করেন আইএনটিটিইউসি অনুগামীরা, যার ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। হেনস্থা হতে হয় পর্যটকদেরও। যদিও শেষ পাওয়া খবর অবধি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে বুধবারেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, আগামী সাত থেকে আট দিনের ভেতরেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। আর এমন পরিস্থিতিতে বারবার প্রকাশ্যে আসছে শাসক শিবিরের গোষ্ঠী কলহ। আর এদিন মুখ্যমন্ত্রী শহরে উপস্থিত আছেন জেনেও যেভাবে শাসক শিবিরের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়াল, তাতে ঘাসফুল শিবিরের ভিত কতটা মজবুত, সে বিষয়ে যথেষ্ট সন্দিহান সকলেই এবং এর প্রভাব যে আগামী দিনে ভোট বাক্সেও পড়তে চলেছে, সেই বিষয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…