নিউজ ডেস্ক: পূর্ব রেল ফের ১৪টি ট্রেনকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে কয়েকটি ট্রেন ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন এবং বিহারের ভাগলপুর স্টেশনে যায়। বেশিরভাগ ট্রেন চলাচল করে বাংলার রুট দিয়ে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, সাতই মে থেকে বেশ কয়েকটি ট্রেন চালানো হবে না। যাত্রী সংখ্যা কম হয়ে যাওয়ায় বেশ বড়সড় ক্ষতির মুখে পড়েছে রেল। তাই এই ট্রেনগুলি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
পূর্ব রেল ট্যুইটে জানিয়েছে, বাতিল করা ট্রেনের তালিকা দেখে তারপরেই যেন রিজার্ভেশন করেন যাত্রীরা। নতুবা তাঁরা সমস্যায় পড়তে পারেন। বাতিল হওয়া ট্রেনের তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল।
প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক ট্রেনের চালক থেকে কর্মীরা, যার ফলে কর্মী সংখ্যাও হ্রাস পেয়েছে রেলে। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বাতিল করতে হয়েছে একের পর এক লোকাল থেকে দূরপাল্লা বা মাঝারি পাল্লার ট্রেন।
পূর্ব রেল জানিয়েছে, ২৯শে এপ্রিল থেকে বিহারের ২৩টি ট্রেনকে পরবর্তী আদেশ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ক্রমাগত যাত্রীদের সংখ্যা হ্রাসের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন প্রায় খালি আসন নিয়েই যাতায়াত করছে, যা বড়সড় ক্ষতির মুখে ফেলেছে পূর্ব রেলকে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…