এখন খবর

ভারতের প্রথম করোনা টিকা ১৮-৪৪ বছরের ১৮ লক্ষ নাগরিক পেয়েছে, জানালো সরকারি নথি

নিউজ ডেস্ক: গত ১ মে থেকে দেশে তৃতীয় পর্যায়ে ১৮-৪৪ বছর বয়স্কদের টিকাকরণ শুরু হয়েছে। এই বয়ঃসীমার মধ্যে এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১৮ লক্ষ নাগরিককে প্রথম টিকা দেওয়া হয়েছে।

সরকারি নথি থেকে এই তথ্য জানা গেছে। আগামী কয়েক দিনে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, রাজ্যগুলি টিকা কেনার পরিমাণ বাড়িয়েছে। তা ছাড়াও টিকার জোগান বাড়লে টিকাকরণও বাড়ার কথা।

এই বিষয়ে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন , ‘‘আমাদের প্রথম অগ্রাধিকার ৪৫ বছর বা তার বেশি বয়সের মানুষদের টিকাকরণ। কারণ, এই বয়সের মানুষদের কোভিডে আক্রান্ত হওয়ার সর্বাধিক ঝুঁকি থাকে। এ ছাড়াও প্রাপ্তবয়স্ক জনসংখ্যার বাকি অংশের জন্য তৃতীয় দফার টিকাকরণ চালু করা হয়েছিল। টিকার সরবরাহ বাড়লেই আরও বেশি স্লট খুলে যাবে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, দেশে প্রায় ১৮ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে এ পর্যন্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ১৮ কোটির মধ্যে ১০ রাজ্যে টিকাকরণের হার ৬৬.৭৮ শতাংশ।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…