পরোয়া নেই দামের, Apple-এর ফোনই চাই,

টেক ডেস্ক: দামের পরোয়া না করেই Apple- এর দিকে ঝুঁকছেন ভারতীয়রা । Apple ভারতে তাদের প্রথম অনলাইন স্টোর লঞ্চ করেছিল গত মাসেই। এটা ভারতে অ্যাপলের ব্যবসা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছিল, যা এবার সত্যি বলে প্রমান হল। সম্প্রতি Apple ভারতে তাদের বিক্রির যে হিসাব দিয়েছে, তাতে অনেকটাই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের মোট ৬৪.৭ বিলিয়ন ডলার আয় হয়েছে। অ্যাপলের CEO টিম কুক জানিয়েছেন, আমেরিকা, ইউরোপ এবং এশিয়া প্যাসিফিকের বাকি অংশে তাঁদের এই কোয়ার্টারে বিক্রি রেকর্ড পরিমাণ হয়েছে। এছাড়া তাঁদের ম্যাক অ্যান্ড সার্ভিসেস ব্যবসাতেও বিক্রির পরিমাণ সেরা।
Apple জানিয়েছে, ভারতে নতুন অনলাইন স্টোর তৈরি এই লাভের অন্যতম কারণ। Canalys-এর একটি রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল ভারতের ওপর নতুন করে জোর দিচ্ছে, কারণ ভারতের জন্যই তাদের ডবল-ডিজিট বৃদ্ধি সম্ভব হয়েছে। এই বছরের তৃতীয় কোয়ার্টারে Apple ৮ লাখ প্রোডাক্ট বিক্রি করেছে। গত মাসে ভারতে অনলাইন অ্যাপল স্টোর লঞ্চ হওয়ার আগে ভারতীয় গ্রাহকদের ফ্লিপকার্ট, অ্যামাজন বা অন্যান্য অথরাইজড বিক্রেতাদের কাছ থেকে অ্যাপেলের জিনিস কিনতে হত। কিন্তু এই নতুন স্টোর হওয়ার ফলে তারা সরাসরি অ্যাপলের কাছ থেকেই তাদের জিনিস কিনতে পারছে। এছাড়া উৎসবের এই মরশুমে কোম্পানি তাদের অনলাইন স্টোরে একটি অফার দিয়েছিল। এই অফারে iPhone ১১-এর সঙ্গে এয়ারপড বিনামূল্যে দেওয়া হচ্ছিল।
অ্যাপলের ম্যাক অ্যান্ড সার্ভিসেস ব্যবসা এই কোয়ার্টারে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তৃতীয় কোয়ার্টারে ম্যাকের বিক্রি ছিল ৯ বিলিয়ন ডলার। চতুর্থ কোয়ার্টারে এই বিক্রি ১৪ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। তাছাড়া আইপ্যাড বিক্রির ক্ষেত্রেও ৪৬% বৃদ্ধির লক্ষ্য করা গেছে। এছাড়া অ্যাপলের অন্যান্য অ্যাক্সেসরি বিক্রিও বেড়েছে।
টিম কুক জানিয়েছেন, “কোভিড ১৯-এর প্রভাব সত্বেও Apple সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে এবং আমাদের প্রথম 5G আইফোন থেকে শুরু করে অন্যান্য নতুন প্রোডাক্ট মানুষের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। দূরশিক্ষা বা বাড়ীতে থেকে অফিস করা- সমস্ত ক্ষেত্রেই অ্যাপল প্রোডাক্টগুলি এই প্যান্ডেমিকে মানুষকে বিশ্বের সাথে সংযুক্ত রেখেছে।”
কিন্তু ভারতে বিক্রি বেশি হলেও বিশ্ব জুড়ে আইফোনের বিক্রি ২০% কমেছে। এর কারণ সম্ভবত সাপ্লাইয়ের সমস্যা এবং লকডাউন। যদিও এই সময় বিশ্ব জুড়ে সমস্ত ব্যবসাতেই ক্ষতি হয়েছে। অ্যাপলও তার ব্যতিক্রম নয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…