কমল হাসনের ‘ইন্ডিয়ান-২’ র সেটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত তিন সহকারী পরিচালনক, আহত ১০

চলছে ক্যামেরা প্রতিস্থাপন(বাঁ দিকে ),  ভেঙে পড়ল ক্যামেরা সহ ক্রেন (ডান দিকে )

নিজস্ব সংবাদদাতা: ২০০কোটি টাকার বিগ বাজেটের তামিল ছবি পরিচালক এস.শংকরের ‘ইন্ডিয়ান ২’ ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বুধবার রাতেই। সেট তৈরির সময় লাইট ক্যামেরা প্রতিস্থাপন করার সময় ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হয়েছে তিন সহকারী পরিচালকের। আহত প্রায় দশ জনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে আচমকাই একটি ক্রেনের উপর লাইট সেট আপ করতে গিয়ে ক্রেনটি ভেঙে পড়লে প্রায় ঘটনাস্থলেই নিহত হন শংকরের  ব্যক্তিগত সহকারী মধু (২৯) এবং সহকারী পরিচালক কৃষ্ণর (৩৪) ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে মারা যান চন্দন (৩০) নামে আরও একজন ক্রিয়েটিভ পরিচালকের। প্রথমে রটে যায় যে খোদ শংকর দুর্ঘটনায় নিহত হয়েছেন কিন্তু পরে জানা যায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ, চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে। খবর পেয়েই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কার্য। গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমল হাসন। টুইটারে তিনি লেখেন, “জীবনে অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আজকের ঘটনা সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। তিনজন সহকর্মীকে হারালাম। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”  সূত্রের খবর, খবর পেয়েই শুটিং স্পটে ছুটে যান কমল। তিনিই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য ১৯৯৬ সালে শংকরের ইন্ডিয়ান সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ২৪বছর পর তারই দ্বিতীয় অধ্যায় তৈরির কাছ শুরু করছেন শংকর যার মুক্তি পাওয়ার কথা ২০২১ নাগাদ। পাওয়ার কথা রয়েছে ওই ছবির। কমল হাসন ছাড়াও ছবিতে রয়েছেন রাকুল প্রীত এবং কাজল আগরওয়াল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…