এখন খবর

৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল

নিউজ ডেস্ক: দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ভারতের বিভিন্ন জেলায় বাড়ছে করোনার প্রকোপ। রাজধানী, দুরন্ত-সহ ২৮টি স্পেশ্যাল ট্রেন বাতিল করল ভারতীয় রেল। আগামী রবিবার ৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল।

দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য এই ট্রেনের পরিষেবাগুলি বন্ধ রাখা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রেলমন্ত্রক উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবারই ভারতীয় রেলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতেই রাজধানী, দুরন্ত-সহ ২৮টি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে গত বছর লকডাউনের সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তারপর ধীরে ধীরে আনলক পর্যায়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বেশ কয়েকটি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানো হয়। তারপর রাজধানী, দুরন্ত-সহ বেশি কিছু স্পেশ্যাল ট্রেনের পরিষেবাও চালু হয়। কিন্তু দেশে ফের একবার থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস। উর্ধ্বমুখী করোনার গ্রাফ। একাধিক রাজ্যে জারি হয়েছে লকডাউন বা আংশিক লকডাউন।

রাজ্য সরকার পশ্চিমবঙ্গেও কোভিড মোকাবিলায় আপাতত লোকাল ট্রেন বন্ধের নির্দেশ দিয়েছে। তাছাড়া আক্রান্ত হয়েছেন বহু রেলকর্মী থেকে শুরু ট্রেনের চালক। করোনার ভয়ে কমে গিয়েছে যাত্রীসংখ্যাও।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…