এখন খবর

‘আনলক ওয়ান’ এর প্রথম দিনেই করোনা বিশ্বের সপ্তম আশ্চর্য্য ভারত, ডিসেম্বরেই আক্রান্ত হবেন ৬৫কোটি

নরেশ জানা: সোমবার পঞ্চমদফা লকডাউনের নামকেওয়াস্তে শুরুয়াৎ আদতে লকডাউন শিথিল করার প্রক্রিয়ারই শুরু যার বাহারি নাম আনলক ওয়ান। অর্থাৎ লকডাউন খোলার প্রথম পর্ব আর সেই শুরুর দিন বিশ্বে করোনা আক্রান্ত সবচেয়ে খারাপ দেশগুলির মধ্যে সপ্তম স্থানে চলে এল ভারত। মাত্র দিন কয়েক আগে যে ভারত ইরানকে টপকে প্রথম দশে ঢুকে পড়েছিল। সোমবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের(হু)কোভিড ট্র্যাকারের তথ্য অনুযায়ী ভারতে ১লক্ষ ৮২হাজার ১৪৩ জন করোনা আক্রান্ত। মাত্র ১৮হাজার দুরে ভারত ২লক্ষ আক্রান্ত থেকে। যা পুরন হতে আর আড়াই দিন কিংবা তারও কম সময় লাগবে। আর এই হিসাবে নিয়ে ভারত এখন করোনা বিশ্বের সপ্তম আশ্চর্য্যের দেশ!

রবিবার রাত্রি সাড়ে ১০টায় হু’র ট্র্যাকার অনুযায়ী বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯লক্ষ ৩৪ হাজার ৯৩৬ জন আর মৃতের সংখ্যা ৩ লক্ষ ৬৭হাজার ১৬৬। আর এযাবৎকালের সমস্ত রেকর্ড চাপিয়ে রবিবার ওই সময়ে গত ২৪ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জন যা সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যাকে ১লক্ষ ৮২হাজার ১৪৩ জনে পৌঁছে দিয়েছে। আর দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ভারতের স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী ৫,১৬৪ জন। হু’র তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইংল্যান্ড, স্পেন আর ইতালির পরেই ভারত।

১৭লক্ষ ১৬হাজার ৭৮ নিয়ে সবার ওপরে মার্কিন দেশ। আর ১লক্ষ ৮২হাজার ১৪৩ জন নিয়ে সপ্তম স্থানে ভারত। ভারতের পরেই ১লক্ষ ৮১ হাজার ৮৪২নিয়ে জার্মানি। ১লক্ষ ৬৩ হাজার ১০৩ আক্রান্ত নিয়ে তুরস্ক বিশ্বের অষ্টম দেশ আর ১লক্ষ ৪৮ হাজার ৯৫০ জন নিয়ে দশম স্থানে রয়েছে ইরান।

ভারতে এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগী রয়েছেন ৮৯ হাজার ৯৯৫জন আর করোনা মুক্ত হয়েছেন ৮৬হাজার ৯৮৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী একজন বিদেশী নাগরিক রয়েছেন আক্রান্তের তালিকায়। কেন্দ্রীয় এক আধিকারিকের বক্তব্য দেশে সুস্থতার হার ৪৭.৭৬%। গত কয়েক দিনে করোনা আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু নিয়ে একই দিনে সব চেয়ে বেশি মৃত্যু গুনেছে দেশ।

এখানেই শেষ নয়, যে হিসাব অনুযায়ী জুনের শুরু থেকেই করোনা আরো ভয়ানক রূপ ধারণ করবে বলে ধারণা করা হয়েছিল এখন সেই হিসাব মিলতে চলায় ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হবেন বলেও দাবি গবেষকের। আশঙ্কা রয়েছে গোষ্ঠী সংক্রমণেরও।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সের প্রধান ও কর্ণাটক হেলথ টাস্ক ফোর্সের কর্মকর্তা ভি রবি এসব আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, অর্ধেক ভারতকে গ্রাস করবে এই মরণঘাতী এ ভাইরাস। আর সবচেয়ে বড় সমস্যা হল, ৯০ শতাংশ মানুষ বুঝতেও পারবেন না যে তারা করোনায় আক্রান্ত।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…