আন্তর্জাতিক

ভারতে উদ্বেগজনক করোনা পরিস্থিতি! অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা দেশে ফিরলেই পাঁচ বছর জেল

নিউজ ডেস্ক: ভারতে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে এই মুহূর্তে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরতে হলে ক্রিকেটারদের নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে।

উল্লেখ্য, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই-এর মতো একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার আইপিএল ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার সরকার ভারত থেকে তাঁদের দেশে ফেরা নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের পক্ষে অস্ট্রেলিয়ায় ফেরার রাস্তা বেশ কঠিন।

এবার সিডনি মর্নিং হেরাল্ড-এর খবর অনুযায়ী জানা গিয়েছে, অস্ট্রেলিয়ায় ফিরতে হলে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে আইপিএল খেলতে আসা ক্রিকেটারদের। এছাড়া তাদের ভারতে আসার অপরাধে তাঁদের জেল পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি আইপিএলে ১৪ জন অস্ট্রেলিয়ান ক্রিকেটার রয়েছেন। তাঁদের মধ্যে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারের মতো তারকারাও রয়েছেন। আবার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফ, কোচ হিসেবেও অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন তারকা রয়েছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…