Categories: এখন খবর

ফের বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সীমা

বিশেষ সংবাদদাতা: আয়কর যারা দেন তাদের জন্য সুখবর শোনালো আয়কর দফতর । আয়কর রিটার্ন যারা জমা দেন তাদের স্বস্তি দিয়ে রিটার্ন জমা দেওয়ার ফের আরেকবার সময়সীমা বাড়িয়ে দিল আয়কর দপ্তর। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর ।

করোনা পরিস্থিতি ও লকডাউনের কারনে ২০১৯-২০
আর্থিক বছরের জন্য আগেও কয়েক দফায় বাড়ানো হয়েছিল। সাধারন নিয়ম এপ্রিল শেষ তারিখ অবধি থাকলেও প্রথমে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩০জুন করা হয়। পরে ফের আরেক দফা বাড়িয়ে করা হয় ৩১ জুলাই অবধি। এবার এক লাফে তা আরও বাড়িয়ে ৪ মাস পরে ৩০ শে নভেম্বর করা হল।

শনিবার এই কথা জানানো হয় আয়কর দফতরের পক্ষে । এই দিন ট্যুইট করে আয়কর দফতর বলেছে, বর্তমান সময়ের কথা বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এই সঙ্গে ‘ ইনকাম ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট ‘ -এ বিনিয়োগ করার তারিখও বাড়িয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত । ফলে ২০১৯-২০২০ আর্থিক বছরের জন্য এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে আয়কর দফতরের ৮০ (সি)ধারাতে নির্ধারিত যে ছাড় পাওয়া যায় তাও পাওয়া যাবে । এল.আই.সি, এন.এস.সি, পি.পি.এফ সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে ওই ছাড় পাওয়া যায় । আয়কর দফতর এদিন ওই ট্যুইটে জানিয়েছে যে তারা আশাবাদী যে যারা আয়কর দেন এটা তাদের পরিকল্পনা মাফিক বিনিয়োগ করতে সাহায্য করবে ।

শুধু মাত্র আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে তাই নয়, ২০১৯-২০ আর্থিক বছরের জন্য টিডিএস/টিসিএস জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে ১৫ আগস্ট করা হয়েছে । সেন্ট্রাল বোর্ড অব্ ডাইরেক্ট ট্যাক্স জানিয়েছে ,২০১৯-২০ আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা যেমন বাড়ানো হয়েছে তেমনই কর অডিটের সময়সীমা ৩০
সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর করে দেওয়া হয়েছে ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…