নিউজ ডেস্ক: শিলিগুড়ি হবে কার? অশোক না শঙ্করের?সেদিকে তাকিয়েছিল সকলে। বিধানসভায় তৃতীয় রাউন্ডে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্র এবং তৃতীয় স্থানে রয়েছেন সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।
অন্যদিকে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন আনন্দময় বর্মন। প্রথম রাউন্ডে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। যদিও এই বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার প্রথম রাউন্ডে ৬. ৪৪ শতাংশ ভোট পেয়েছেন। ফাঁসিদেওয়া বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। পাশাপাশি দার্জিলিং বিধানসভায় বিনয়পন্থী মোর্চার প্রার্থী কেশব রাজ শর্মা এগিয়ে রয়েছেন। কার্শিয়াঙে এগিয়ে রয়েছেন বি পি শর্মা। কালিম্পং বিধানসভায় এগিয়ে রয়েছেন বিনয়পন্থী মোর্চার রুদেন সাদা লেপচা।
প্রথম রাউন্ড ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। সেই কেন্দ্রে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম দেব। দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে রয়েছেন শিখা চট্টোপাধ্যায়।
ফলাফল চূড়ান্ত নয়, তবে শেষ হাসি কে হাসবে তা সময় বলবে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…