এখন খবর

অনলাইন ক্লাশে তফসিলি পড়ুয়াদের কদর্য গালাগালি! সাসপেন্ড হলেন আইআইটি খড়গপুর (IIT Kharagpur) অধ্যাপিকা, হতে পারেন গ্রেপ্তারও

নিজস্ব সংবাদদাতা: ইয়ু ব্লাডি বাস্ট….! অনলাইন ভার্চুয়াল ক্লাশে এক অধ্যাপিকা ছাত্রছাত্রীদের এমনই কদর্য গালাগালি করার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) মত সনামধন্য প্রতিষ্ঠানের এক অধ্যাপিকার এ হেন আচরণে গর্জে উঠেছিলেন পড়ুয়ারা। এমনকি আইআইটির প্রাক্তনীরাও প্রতিবাদ করেছিলেন। পড়ুয়া মহল ছাড়াও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল ওই অধ্যাপিকাকে বরখাস্ত করার। পুরোপুরি সেই দাবি এখুনি মানা না হলেও আপাতত সাময়িক ভাবে বরখাস্ত করা হল সেই অধ্যাপিকা সীমা সিংকে। আইনি পদক্ষেপ শুরু হলে গ্রেপ্তারও হতে পারেন ওই অধ্যাপিকা।

আইআইটি খড়গপুরের (IIT Kharagpur) একটি সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিলের শেষে অনলাইন ক্লাস চলাকালীন তফসিলি জাতি এবং উপজাতির শিক্ষার্থীদের সম্পর্কে ওই অধ্যাপিকা যে অবমাননাকর মন্তব্য করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে ওই অধ্যাপিকার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য একটি তদন্তকারী দল গঠন করা হয়। সেই তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট জমা পড়ার পরেই ওই অধ্যাপিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আইআইটির নিয়ম অনুসারে এই সাময়িক বরখাস্ত করার পর সীমা সিংয়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে এবং সেখানে দোষি প্রমাণিত হলে পুরোপুরি বরখাস্ত করা হবে।

উল্লেখ্য এই ভিডিওটি প্রথম প্রকাশিত হতে দেখা গিয়েছে ফেসবুকের ‘আইআইটি কেজিপি কনফেশন’ (IIT KGP confessions) পেজে। তারপরই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যা কিনা শেষ অবধি আইআইটি খড়গপুর (IIT-Kharagpur) প্রাক্তনীদের মধ্যেও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা গেছিল কলা এবং সমাজবিজ্ঞান (humanities and social sciences) বিভাগের অধ্যাপিকা সীমা সিং একটি প্রস্তুতি ক্লাশ নেওয়ার সময় ওই ‘ব্লাডি বা…’ য়ের মত জঘন্য একটি শব্দ ব্যবহার করছেন। পরে এই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হৈচৈ পড়ে যায় সারা দেশেই।

এই প্রস্তুতি পাঠ (Preparatory class) দেওয়া হয় সমাজের অনগ্রসর শ্রেণী বলে বর্ণিত তফসিলি জাতি এবং উপজাতি অংশের সেই ছাত্রছাত্রীদের জন্য যাঁরা প্রবেশিকা পরীক্ষায়( JEE Advanced)উর্ত্তীণ হয়ে সরাসরি আইআইটিতে ভর্তি হতে পারেননি। এই প্রস্তুতি পরীক্ষার মাধ্যমে তাঁদের পাঠ দেওয়া হয় যাতে পরের বছর তাঁরা পরীক্ষায় উর্ত্তীণ হতে পারেন।

স্বাভাবিকভাবে বিষয়টি ওই শ্রেণীর বিরুদ্ধে ঘৃণা পোষন বা জাতিবিদ্বেষ বলেও পরিগণিত হতে পারে যা ভারতীয় সংবিধান অনুযায়ী মারাত্মক অপরাধ। ঘটনার খবর জানাজানি হওয়ার পর ওই অধ্যাপিকার বিরুদ্ধে জাতিবিদ্বেষ পোষনের অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ভারতীয় অপরাধ আইনে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…