“ভোটে আর দাঁড়াব না, এই পরিবেশে মানিয়ে নিতে পারছি না!” দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বাকি মাত্র ৭ মাস। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে শাসকদলের অন্দরে নেতা,বিধায়কদের মধ্যে অভিমানের পারদ তত চওড়া হচ্ছে। ক্রমশ দূরে চলে যাচ্ছেন তৃণমূলের এক সময়কার প্রথম সারির সৈনিকরা৷ ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে। তার ওপর দোসর হয়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতা শীলভদ্র দত্ত।

রবিবার দলীয় কর্মীদের এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শীলভদ্র দত্ত। সেখানে শাসকদলের প্রতি অভিমানী সুরে শীলভদ্রবাবু বলেন, “কোনও দিন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু এখন কোনও কোনও মহলের দাবি, মুকুল রায়ের কাছ থেকে ৭ কোটি টাকা নিয়েছি আমি। অর্জুন সিংয়ের সঙ্গে আমিও নাকি গ্রেফতার হব।” এদিকে বিগত কয়েকবছরে ব্যারাকপুর থেকে নির্বাচনে দাঁড়ালেও এবছর যে আর ভোটে দাঁড়াবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন শীলভদ্র দত্ত। রবিবারও সেই একই কথা বলেন তিনি। এদিন তিনি বলেন, “ভোটে আর দাঁড়াব না। দল এখন আমার অসুস্থতার দোহাই দিচ্ছে। কিন্তু আসল কথাটা সবাই জানে। কেউ প্রকাশ্যে তা বলতে পারছে না।”

পাশাপাশি এদিন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে শীলভদ্রবাবু আরও বলেন, “একটা বাজারি কোম্পানি টাকা নিয়ে ভোট করাতে আসছে। তারা আমাকে বলছে আপনাকে ভোট নিয়ে ভাবতে হবে না। ভোট আমরা করাব। আমাকে রাজনীতির জ্ঞাণ দিচ্ছে। ৯-১০ বছর থেকে রাজনীতি করছি। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না। রাজনীতিতে সম্মান অনেক বড়। আমিও অনেকের মতই সিঁড়ি ভেঙে এখানে এসেছি।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…