“আমি বলিউডকে প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি”, পরবর্তী ছবির শুটিংয়ের প্রস্তুতির মাঝেই জানালেন কঙ্গনা

ওয়েব ডেস্ক : শেষ হয়ে গিয়েছে ‘থালাইভি’ ছবির শ্যুটিং। এখন শুধুমাত্র ছবি মুক্তির অপেক্ষা। এরই মধ্যে পরবর্তী ছবি ‘ধাকড়’ এবং ‘তেজস’-এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাউত। জানা গিয়েছে, পরবর্তী ছবি দুটি তে একজন সেনানী ও গুপ্তচর-এর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। পুরোপুরি অ্যাকশনের উপর নির্ভর করে এই ছবি দুটির জন্য ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছেন কঙ্গনা। তার জন্য জমিয়ে অনুশীলনও করতে দেখা গিয়েছে পরিচালক-অভিনেত্রীকে।

শুক্রবার অভিনেত্রাই নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর শরীরচর্চা ও অ্যাকশন অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। পাশাপাশি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ”আমি আমার আসন্ন অ্যাকশন চলচ্চিত্রগুলির জন্য অ্যাকশন প্রশিক্ষণ শুরু করেছি। ‘তেজাস’ এবং ‘ধাকড়’-এ আমি যথাক্রমে একজন ফৌজি ও গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছি। বলিউডের থালি আমায় অনেককিছু দিয়েছে ঠিকই, তবে মণিকর্ণিকার সাফল্যের পর আমি বলিউডকে প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি।”

জানা গিয়েছে, ‘তেজস’ ছবিতে কঙ্গনাকে ভারতীয় বায়ুসেনার পাইলটের ভূমিকায় দেখা যাবে। সেই ছবির কাজ আপাতত শুরু না হলেও ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে বলেই শোনা গিয়েছে। তবে ‘তেজস’ ও ‘ধাকড়’ শুরুর আগেই কঙ্গনার ‘থালাইভি’ ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। ‘থালাইভি’ ছবিটিতে নিজেকে চরিত্রে ফুটিয়ে তুলতে এর আগে ২০ কেজি ওজন বাড়িয়ে অনুরাগীদের চমকে দিয়েছিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। পরে আবার সেই ওজন চটজলদি কমিয়েও ফেলেছিলেন তিনি। এখন সামনেই নতুন দুটি ছবির শুটিং, ফলে এর মাঝেই নিজেকে পরবর্তী ছবির জন্য গড়েপিটে নিচ্ছেন বলিউডের এই মহিলা পরিচালক অভিনেত্রী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…