নিজস্ব সংবাদদাতা: ভাগ্যে রাস্তার ধারে সিসিটিভি ছিল! নইলে কে জানতে পারত এই স্বামীর কথা? মৃত্যুর পরও মানুষের শ্রদ্ধার সাথে সৎকারের অধিকার আছে এই অমানবিক সময় তা যেন ভুলিয়ে দিয়েছে মানুষকে! সেই মানুষ যে আশা করে মৃত্যুর পর তার জন্য রাখা থাকবে যোগ্য সমাধি কিন্তু অসহ্য এই সময়ে সেই মানুষই সরে যাচ্ছে অন্য মৃতের পাশ থেকে! কিন্তু স্বামী হয়ে তা কী করে পারেন তিনি? তাই কাঁধে বয়েই তিন কিলোমিটার দুরে শশ্মানে নিয়ে গেলেন প্রিয়তমার লাশ!
স্ত্রীর মৃত্যুতে শোকে আচ্ছন্ন স্বামী এরপর লাশ নিয়ে রাস্তায় এসে দাঁড়ান একটি গাড়ির জন্য। কিন্তু এমন সময়েও কাউকে পাশে পাননি তিনি। বারবার দৌড়ে গেছেন অটো, মিনিট্রাক, কোনও একটা গাড়ি, অ্যাম্বুলেন্স নিদেনপক্ষে একটি ভ্যান যোগাড় করতে। কিন্তু কেউই রাজি হয়নি ওই লাশ নিয়ে যেতে। সবাই মনে করেছে করোনায় মারা গেছে ওই মহিলা। এরপর এক সময় অসহায় ওই স্বামী একাই স্ত্রীর লাশ কাঁধে করে নিয়ে ৩ কিলোমিটার পথ হেঁটে শ্মশানে যান। সেখানেই সমাধিস্থ করেন স্ত্রীকে। তখন মনে হয় সত্যি সত্যি করোনাতেই মৃত্যু হত। অন্ততঃ তাহলে রাষ্ট্র দায়িত্ব নিত সে দেহ বইবার!
রাস্তার ধারে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি এবং নিমেষেই মানুষের নিজের ভাইরাল করা মানুষেরই সেই অমানবিক ভিডিওটি ছড়িয়ে পড়েছে নিমেষে। সেই ভিডিওর সূত্র ধরেই সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই ঘটনার কথা। এই ঘটনা ফের মনে করে দিয়েছে দানো মাঝির কথা। ২০১৫ সালে ওড়িশার ভবানীপাটনা হাসপাতাল থেকে ১২কিলোমিটার নিজের স্ত্রীর মৃতদেহ বয়ে এনেছিলেন দানো। কাঁধ থেকে বারবার পড়ে যাচ্ছিল দেহ, ফের কাঁধে তুলে নিয়ে রওনা দিচ্ছিলেন। সঙ্গে ১২বছরের মেয়ে! রবিবার নাগালক্ষীর ঘটনা বলে দিল ৫ বছর পরেও মানুষ মানুষ হল কই?
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…