Siliguri: শিলিগুড়িতে প্রাক্তন কাউন্সিলরের স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার,ক্রমশ দানা বাঁধছে রহস্য

নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর এবং বর্তমান বিজেপি নেত্রী শিখা রায়ের স্বামী উদয় রায়য়ের মৃতদেহ তার বাড়ির সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করল পুলিশ।যা নিয়ে ক্রমশ দানা বাঁধছে রহস্যের।এদিকে ঘটনাটি ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ।

প্রধান নগর থানার পুলিশ মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের বিজেপি নেত্রী শিখা রায়ের বাড়ির ছাদ থেকেই তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে প্রধান নগর থানা পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়।

নিহত উদয় রায়ের স্ত্রী শিখা রায় জানিয়েছিলেন যে পরিবারে সবকিছু ঠিকঠাক চলছিল। উদয় রায় এর কোনও সমস্যাই ছিল না।তবে তিনি প্রায়শই অসুস্থ থাকতেন বলে জানিয়েছেন শিখা দেবী।তার জন্য তিনি সর্বদা উদ্বিগ্ন ছিলেন।সোমবার রাতে সবকিছু ঠিকঠাক ছিল।

মঙ্গলবার সকালে, স্থানীয় লোকেরা প্রথমে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তবে কেন তার স্বামী এই পদক্ষেপ নিয়েছেন, তারা কিছুই জানেন না।স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তারা যখন সকালে ওঠেন তখন তারা পাশের বাড়ির ছাদে শিখা দেবীর স্বামী কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।এই দৃশ্যটি দেখে লোকজনের ভিড় জমে যায়।

কিন্তু প্রশ্ন এখানেই কেন কেউ এভাবে আত্মহত্যা করবে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দেখাতে এটি একটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই ।তবেে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। । পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…