(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার মধ্য রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড়ের লোগী নোয়ারী গ্রামে। নিহত যুবকের নাম ফকির মান্ডি (২৭)। অভিযুক্ত ফকিরের স্ত্রী মালতীকে গ্রেপ্তার করেছে গোয়ালতোড় থানার পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে পেশায় দিনমজুর ফকির মান্ডি সন্দেহ করতেন তার স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি হতো।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার রাত্রেও এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাধে। গন্ডগোলের মাঝেই ফকির মান্ডি তার স্ত্রীকে একটি লোহার রড দিয়ে মারধোর করে। পরে রাত্রিতে যখন স্বামী ঘুমিয়ে পড়ে তখন স্ত্রী মালতী বাড়িতে রাখা একটি ধারালো কাটারি দিয়ে ফকিরের গলায় কোপ মারে। তাতেই ঘটনাস্থলেই প্রাণ হারায় ফকির।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালে ঘুম থেকে উঠে বাবার রক্তাক্ত দেহ ও মায়ের নিথর হয়ে বসে থাকা দেখে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে গিয়ে প্রতিবেশিদের কাছে যায় তিনবছরের শিশুকন্যা। কি হয়েছে খোঁজ নিতে বাড়ির ভেতরে ঢোকে এক প্রতিবেশি। বিষয়টি দেখার পরই শোরগোল পড়ে যায় গ্রামে। ছুটে আসে ভিলেজ পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি অভিযুক্ত মালতি কে আটক করে নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাঁকে। রবিবারই আদালতে পেশ করে মালতীকে চারদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…