এখন খবর

স্বামী করোনায় আক্রান্ত, আইসোলেশনে প্রিয়াঙ্কা! তিন রাজ্যের প্রচার বাতিল কংগ্রেস নেত্রীর

নিউজ ডেস্ক: সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রবার্ট বঢরা। সেজন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ৩ রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে তাই না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে শুক্রবার কংগ্রেস সাধারণ সম্পাদক ট্যুইটারে লিখিত এবং ভিডিও বার্তা পোস্ট করে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছিলেন, বৃহস্পতিবার সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি লিখেছেন, ‘‘চিকিৎসকদের পরামর্শে আমাকে কিছু দিনের জন্য নিভৃতবাসে (আইসোলেশন) যেতে হচ্ছে। দুর্ভাগ্যবশত আজ অসম, আগামিকাল তামিলনাড়ু এবং পরশু কেরলের নির্বাচনী প্রচার বাতিল করতে হচ্ছে। যেতে না পারার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। যে প্রার্থীদের জন্য আমার প্রচারে যাওয়ার কথা ছিল, তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, আপনারা সকলেই ভাল ফল করবেন। ভোটে কংগ্রেস জয়ী হবে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বিধানসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই অসম এবং কেরলে গিয়েছেন। বস্তুত, অসমের ভোটে কংগ্রেসের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটে প্রচারের জন্য শুক্রবার সে রাজ্যে যাওয়ার কথা ছিল তাঁর।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…