Categories: এখন খবর

সবংয়ে পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা:উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার  নারায়ণবাড় অঞ্চলের অমরবার গ্রামে। শনিবার সকালে রাস্তার ধারে গাছে সুজিত মুনান(১৮) নামে খেপাল হাইস্কুলের ছাত্রের এক মৃতদেহ ঝুলতে দেখে এলাকাবাসী। সুজিতের বাড়ি ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দুরে কাপাসদাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার  বিকেলে বাড়ি থেকে প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরিয়ে যায়। এরপরই এক বন্ধুর বাড়িও যায় সুজিত। রাতে সেখান থেকেই ভীমপুজা দেখতে যায় সে এবং রাতে বন্ধুর মোবাইল থেকে ফোন করে বাড়িতে জানায় যে সে বাড়ি ফিরবেনা বন্ধুর বাড়িতেই থেকে যাবে। যেহেতু সে বাড়ি ফিরবেনা জানিয়েছিল তাই বাড়ির লোক আর কোনো খবর নেয়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকালে কিছু লোক সুজিতের বাড়িতে জানায় যে খালের ওপারে অমরবাড়ে গাছ থেকে একটি ছেলেকে ঝুলতে দেখা গেছে যাকে সুজিত বলেই মনে হচ্ছে। এরপরই ঘটনাস্থলে ছুটে যায় সুজিতের পরিবারের লোকজন। আর গিয়ে সনাক্ত করে সুজিতকে। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়ে সুজিতের পরিবার। সবং থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃত ওই ছাত্রের পরিবারের দাবি পরিকল্পনামাফিক খুন করা হয়েছে। এবং কোনও রেষারেষি থেকেই এই ঘটনা। কিন্তু কি ধরনের রেষারেষি বা কার সাথে রেষারেষি তা কিছু বলতে পারেনি পরিবার। ঘটনায় কি কোনও প্রেম ঘটিত বিষয় নাকি অন্য কিছু রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। যে বন্ধুর মোবাইল থেকে সুজিত বাড়িতে ফোন করেছিল, মেলায় কতক্ষন ছিল, বন্ধুর বাড়িতে কতক্ষন সময় কাটিয়েছিল সে সবই খতিয়ে দেখছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: সবং

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…