H.S Result: সূচি মেনেই প্রকাশ হল উচ্চমাধ্যমিকের ফল! পাশের হার ৯৭.৬৯ শতাংশ! ৪৯৯ পেয়ে প্রথম স্থানে মুর্শিদাবাদের ছাত্রী

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে পাশ করেছিল ১০০%ই। খানিকটা কমে উচ্চমাধ্যমিকে সেটা দাঁড়ালো ৯৭.৬৯ শতাংশে। বৃহস্পতিবার সূচি মেনেই ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরুনোর পর দেখা গেছে প্রথম দশে রয়েছেন ৮৬ জন পড়ুয়া। ৪৯৯ পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মুর্শিদাবাদের এক সংখ্যালঘু পরিবারের ছাত্রী রুমানা সুলতানা।

কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছিলেন। দু’বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়েছিলেন। তার পর ওই স্কুলে ভর্তি হয়েছিলেন বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান পড়তেই ভালবাসেন রুমানা। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েশাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা পর্বের মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তাঁর শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।

তবে কোনও মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক সংসদ। এবার করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ণ করা হয়েছিল। তারই ভিত্তিতে এই ফলপ্রকাশ করা হল।

কী সেই বিকল্প পদ্ধতি? উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে তিন ধাপে নম্বর দেওয়া হয়েছে। প্রথম ধাপে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাই যেহেতু এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের মাধ্যমিকের ফলাফল থেকে কিছু নম্বর যোগ করা হয়েছে। সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, মাধ্যমিকে যে চারটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে, তা বেছে নম্বর যোগ করে, তার ৪০ শতাংশ নম্বর নেওয়া হয়েছে। মার্কশিটে নির্দিষ্ট বিষয়ের প্রথম ধাপের নম্বর সেটাই। এই নম্বর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একই থাকবে। অর্থাৎ ধাপ A’র নম্বর স্থায়ী।

দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় থিওরির মোট নম্বরের ৬০ শতাংশের উপর নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ১০০ নম্বরের মধ্যে থিওরি যদি ৭০ নম্বরের হয়, তাহলে তার ৬০ শতাংশ অর্থাৎ ৪২ নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর বিবেচিত হয়েছে। আর তৃতীয় ধাপে ছিল ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালে যে নম্বর পেয়েছে পড়ুয়া, সেই নম্বরের পুরোটা যোগ হয়েছে। এই ভাবে তিনটি ধাপের নম্বর যোগ করে একেকটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বসানো হয়েছে মার্কশিটে।
এবার মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ১৮ হাজার ২০২। পাশের হার দাঁড়িয়েছে ৯৭.৬৯ শতাংশ। সব জেলার পাশের হার ৯০ শতাংশের বেশি। কলা বিভাগ ৯৭.৩৯ শতাংশ পাশ করেছেন। বিজ্ঞান বিভাগে পাশ করেছেন  ৯৯.৭৭ শতাশ। সংসদ জানিয়েছেন, প্রাপ্ত নম্বর নিয়ে পড়ুয়ারা অসন্তুষ্ট হলে তা রিভিউ করা যাবে। আগামী ২৬ তারিখের মধ্যে নিয়ম মেনে সেই আবেদনপত্র সংসদের অফিসে জমা দিতে হবে। সেই আবেদনপত্র জমা করতে পারবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা। আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে একাদশ শ্রেণির উত্তরপত্র।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…