উচ্চমাধ্যমিক পাশ? আবেদন করুন কেন্দ্র সরকারে এই সব পদে

নিউজ ডেস্ক: করোনার কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি, কাজহারা হয়েছেন অনেকেই। অনেকে আবার সন্ধান করছেন নতুন চাকরির। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আশ্বাস দিয়েছেন অর্থনীতির হাল ফেরানোর। এমতাবস্থায় সরকারি চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। উচ্চমাধ্যমিক পাশেরাও আবেদন করতে পারবেন। রয়েছে ৪৭২৬ টি শূন্যপদ।

৪৩টি ভিন্ন ভিন্ন মন্ত্রকে খালি পদের তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকে, বিভাগে ও এজেন্সিতে মোট ৪৭২৬টি শূণ্য পদের জন্য লোক নিয়োগ করা হবে। ১৫ই ডিসেম্বরের মধ্যে আবেদন পত্র পূরণ করে পাঠাতে হবে অনলাইনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার জন্য প্রয়োজনীয় ফি জমা দিতে হবে ১৭ই ডিসেম্বরের মধ্যে।

আবেদন করতে হবে নিম্নলিখিত পদগুলিতে-
১. Lower Division Clerk (LDC)
২. Junior Secretariat Assistant (JSA)
৩. Postal Assistant (PA)
৪. Sorting Assistant (SA)
৫. Data Entry Operator (DEO)

যোগ্যতা
সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG) পরীক্ষার জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণী বা তার সমতুল কোনও পরীক্ষা পাশ করতে হবে। Comptroller and Auditor General of India (C&AG) অফিসে Data Entry Operator (DEO Grade ‘A’) পদের জন্য দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। বিজ্ঞান বিভাগের পড়ুয়া হতে হবে, বিষয় হিসেবে থাকতে হবে অংক।

বয়স
সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য প্রার্থীকে ১৮ বছরের বেশি বয়সের হতে হবে। ২০২১ সালের ১লা জানুয়ারি ২৭ বছরের বেশি বয়স হলে চলবে না।                                                             পরীক্ষার দিন
এসএসসি সিএইচএসএল ২০২০ টিয়ার ১ কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের ১২ই এপ্রিল থেকে ২৭শে এপ্রিল পর্যন্ত। টিয়ার ২ পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এসএসসি প্রতি বছরই সিএইচএসএল পরীক্ষার আয়োজন করে। লোক নিয়োগ করা হয় Junior Secretariat Assistant, Lower Division Clerk, Postal Assistant, Sorting Assistant, Data Entry Operator পদগুলিতে।

উল্লেখিত খালি পদগুলির বিস্তারিত তথ্য ssc.nic.in- এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আর ইচ্ছুক প্রার্থী, তারা শীঘ্রই আবেদন করুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: JobVacancy

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…