Categories: এখন খবর

মোবাইল গেমে আপত্তি বাবা-মার, ডেবরায় গলায় দড়ি দিয়ে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীনী

নিজস্ব সংবাদদাতা: আর দিন কতক পরেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু মোবাইলে গেম খেলার বিরতি নেই ১৭বছরের মেয়ের। বইয়ের বদলে দিন রাত মোবাইলেই মুখ গুঁজে পড়ে থাকে। আর তাই নিয়ে বাবা মা  বকাবকি করাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীনী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার বেলা ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ডেবরা থানার জলিমান্দা এলাকার বইচা গ্রাম। পরিবারের সদস্যরা জানিয়েছেন ১২ই মার্চ শুরু হতে চলেছে। কিন্তু পড়াশুনা বাদ দিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুমনা পাত্র। বুধবার বেলার দিকে তাকে  মোবাইলে গেম খেলতে দেখে বকাবকি করে বাবা। বিষয়টি নিয়ে মাও  বকাবকি করে।  এরপরই মোবাইল রেখে দিয়ে  নিজের ঘরে ঢুকে পড়ে সে। পরিবারের সদস্যরা ভেবে ছিল অভিমানে ঘরের ভেতরে চলে গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু বেলা গড়িয়ে গেলেও মেয়ে দরজা খুলে বেরিয়ে না আসায় পরিবারের লোকেরা দরজা ধাক্কাধাক্কি করে দরজা খুলে দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে সুমনা। খবর পেয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি নিয়ে আসা হয় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্য আরেকটি পৃথক পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক গার্লস স্কুলের মাধ্যমিক কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা ধীন। পরীক্ষার্থী সঙ্গীতা দাস ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাইস্কুলের ছাত্রী। বাড়ী ডেবরা ব্লকের কাজীচক গ্রাম।রাত থেকেই বেশ কয়েকবার বমি হয়েছিল তার । বমি হয় সকালেও । পরীক্ষা হলে বসার পরেই অসুস্থ হয়ে পড়ে সঙ্গীতা। তারপরেই থাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর হাসপাতালেই  পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছে  সঙ্গীতার পরিবার।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…