মাধ্যমিকের আগেই প্রকাশিত আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সময়সূচি, দেখে নিন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা; কলকাতা : আগামী বছরের জুন মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে, জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।সম্প্রতী তার এই ঘোষণায় হাঁফ ছেড়ে বেঁচেছিল পরীক্ষার্থী ও অভিভাবকেরা।তবে সময়সূচী কি হবে তা নিয়ে উদ্বিগ্নতা লক্ষ্য করা গিয়েছিল।
এবারে মাধ্যমিকের আগেই আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 এর রুটিন প্রকাশিত হল।
বৃহস্পতিবার এই রুটিন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

করোনা মহামারি ও বিধানসভা নির্বাচন এই দুই কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে। আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। ৩০ জুন পর্যন্ত পরীক্ষা চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে।

তবে যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে স্কুলগুলিকে নিয়ে নিতে বলা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের ও রাজ্যের নির্দিষ্ট গাইডলাইন আছে। সেই সমস্ত গাইডলাইন মেনে স্কুলগুলিকে নিজেদের দায়িত্ব নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় নির্ধারণ করে তা শেষ করতে বলা হয়েছে। যথা সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।

এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষা ঘিরে সমস্ত চিন্তা দুর হল পরীক্ষার্থীদের। এবার দেখে নেওয়া যাক কবে কোন পরীক্ষা রয়েছে-

15 /06/21  প্রথম ভাষা (1st language)    17/06/21 দ্বিতীয় ভাষা (2nd language) 18/06/21 Vocational Subjects         19/06/21 biological Science,Business Studies,Political Science

21/06/21 Mathematics, Psychology, Anthropology, Agronomy, History    22/06/21 Computer Science, Modern Computer Application, Environmental Studies, Music, Visual Arts, Health & Physical Education।                            24/06/21 Philosophy, Sociology, Commercial Law & Preliminaries of Auditing

26/06/21 Physics, Nutrition, Education, Accountancy                                      28/06/21 Chemistry, Economics, Mass Communication & Journalism, Sanskrit, Arabic, French, Persian                      30/06/21 Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management, Statistics

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…