নিজস্ব সংবাদদাতা: জয় হল বিক্ষোভ, জয় হল ভাঙচুরের। মাধ্যমিকের মতই এবার ১০০শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করানোর পথে হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বৃহস্পতিবার উচ্চমাধ্যমিককের ফলাফল বেরুনোর পর উত্তাল হয়েছিল রাজ্যের বিভিন্ন স্কুল প্রাঙ্গণ। অকৃতকার্য পড়ুয়াদের প্রশ্ন ছিল যদি পরীক্ষাই না হয় তবে ফেল করানো কিসের জন্য? বিক্ষোভের পাশাপাশি চলে ভাঙচুর, অবরোধ, আগুন লাগানোর মত ঘটনাও। সংসদের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। লাগাতার সেই বিক্ষোভ আর সরকারের চাপে জেরেই এবার পিছু হটল সংসদ। উল্লেখ্য করোনা সতর্কতায় এবার দুটি পরীক্ষাই হয়নি। আগের পরীক্ষাগুলিতে পাওয়া নম্বরের ভিত্তিতে বিকল্প মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়। মাধ্যমিকের সবাই পাশ করলেও উচ্চমাধ্যমিকে দেখা যায় প্রায় কুড়ি হাজার ছাত্র-ছাত্রী ফেল করেছেন।
জানা গেছে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে তলব করেন। বৈঠক শেষে সংসদ সভাপতি জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে। সংসদ সূত্রে খবর, সমস্ত ফেল করা ছাত্র ছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, গত শনিবার নবান্নে তলব করা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের সচিব ও সংসদ সভাপতিকে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। এরপর শিক্ষা সচিব উচ্চ মাধ্যমিক ফল বিভ্রাট ইস্যুতে বিক্ষোভ ইত্যাদি সামাল দিতে জেলাশাসক থেকে শুরু করে বিডিওদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…