ওয়েব ডেস্ক : করোনায় আক্রান্ত হচ্ছেন বলিউডের একের পর এক অভিনেতা -অভিনেত্রী। এবার ফের করোনা হানা বলিউডের অন্দরে৷ আক্রান্ত হলেন অভিনেতা হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন। তাঁর করোনায় সংক্রমিত হওয়ার খবর বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন পিঙ্কি রোশন। পাশাপাশি এদিন তিনি জানান, করোনায় আক্রান্ত হলেও তবে আদতে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গই নেই।
এদিন এক প্রথমসারির সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিঙ্কি জানিয়েছেন, ”সতর্কতা হিসাবে আমরা বাড়ির প্রত্যেক সদস্য ও কর্মীদের প্রতি ২০ দিন অন্তর করোনা পরীক্ষা করিয়েছি। আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই। চিকিৎসকরা আমায় পরামর্শ দিয়েছেন শরীরচর্চা, যোগা নিয়মিত করলে অনেকটাই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আগামীকাল আমার আরও একটি পরীক্ষা হবে। আশাকরি এবার রিপোর্ট নেগেটিভ আসবে।”
প্রসঙ্গত, লকডাউনের কয়েক মাস রোশন পরিবারের সব সদস্যরা একসঙ্গেই কাটিয়েছেন। তবে লকডাউন শেষ হতেই রোশন পরিবারের সকলে যে যার নিজের বাড়িতে ফিরে যান। আনলকের পর পরই রাকেশ রোশন ও পিঙ্কি রোশন চলে যান তাঁদের খান্ডালার ফার্ম হাউসে। হৃত্বিক চলে যান তাঁর নিজের ফ্ল্যাটে। এদিকে সুজানও তাঁর দুই ছেলেকে নিয়ে ভারসোভার ফ্ল্যাটে চলে যান। তবে আচমকা কিভাবে পিঙ্কি রোশান করোনায় সংক্রমিত হল তা এখনও জানা না গেলেও
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…