এখন খবর

হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসের, বদলে যেতে পারে আসন নম্বর, পিএনআর স্ট্যাটাস দেখে নিন

নিজস্ব সংবাদদাতা : রেক পরিবর্তন হচ্ছে ১২২৪৫ নম্বর হাওড়া যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের। পুরোনো হাইব্রিড এলএইচবি রেকের পরিবর্তে সম্পুর্ন এলএইচবি রেক পাচ্ছে দক্ষিণ পূর্ব রেলের এই দুরন্ত এক্সপ্রেসটি। এমনিতেই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য এই ট্রেনটি যাত্রীদের কাছে খুব জনপ্রিয়। এরপর নতুন রেক পেলে এতে যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বাড়বে বলেই রেল সূত্রে খবর।

 

এক নজরে দেখে নেওয়া যাক কি কি নতুন থাকছে এই রেকে-
৹ প্ৰতিটি কোচে অগ্নিনির্বাপক ব্যবস্থা
৹প্রতিটি এসি কোচে আগুন লাগার এলার্ম এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা।
৹ ফিয়াট বগি, যার ফলে ঝাঁকুনি বিহীন ভ্রমনের আনন্দ পাবেন যাত্রীরা।
৹ স্বয়ংক্রিয় ট্যাপের সাথে মডিউলার বেশিন। যারফলে জল অপচয় কম হবে।
৹ অত্যাধুনিক বায়ো টয়লেট।
৹ অতিরিক্ত আসন সংখ্যা।

 

রেল সূত্রে খবর আগামী কাল থেকেই হাওড়া থেকে নতুন রেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। যাত্রী স্বচ্ছন্দ এবং অতিরিক্ত নিরাপদ যাত্রার স্বার্থে ভারতীয় রেল ধীরে ধীরে সমস্ত ট্রেনেই এলএইচবি কোচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আসন সংখ্যা বাড়ার ফলে আসন বিন্যাসে পরিবর্তন হতে পারে, তাই আপনি যদি এই ট্রেনে যাত্রা করছেন অবশ্যই চার্ট বা পিএনআর স্টেটাস দেখে ট্রেনে উঠবেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…