এখন খবর

পর্যটকদের জন্য সুখবর; হাওড়া-দিঘা স্পেশাল চালু করল রেল! দাঁড়াবে নতুন ৬টি স্টেশনে, দেখে নিন সময়সূচি

নিউজ ডেস্ক: অবশেষে হাওড়া–দিঘা রুটে স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ–পূর্ব রেল। যাত্রীদের তরফে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল রেল।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে দক্ষিণ–পূর্ব রেল জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে চালু উভয় প্রান্ত থেকে চালু হতে চলেছে হাওড়া–দিঘা স্পেশ্যাল ট্রেন। স্পেশ্যাল ট্রেন বলা হলেও এটি আসলে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সমসসূচি মেনেই চলবে। অর্থাৎ ০২২৫৭ হাওড়া–দিঘা স্পেশ্যাল সপ্তাহে প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। এই ট্রেনটি দিঘা পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ এবং ফেরত আসার ট্রেন ০২২৫৮ দিঘা–হাওড়া স্পেশ্যাল প্রতিদিন দিঘা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়বে এবং এই ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৫৫ নাগাদ।

দক্ষিণ–পূর্ব রেল আরও জানিয়েছে, যাত্রাপথে এই স্পেশ্যাল ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে থামবে। মোট ১৪ কামরার এই ট্রেনে দুটি এসি চেয়ার কার এবং ১২টি জেনারেল চেয়ার কার থাকছে। বর্তমান করোনা পরিস্থিতিতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলে ট্রেন যাত্রার পরামর্শ দিয়েছে দক্ষিণ–পূর্ব রেল।

উল্লেখ্য, করোনার তাণ্ডবে সব কিছুই একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে অনলক পর্বে স্বাভাবিক হতে শুরু করে সবকিছু। কিন্তু তারপরেও সমুদ্রসৈকত দিঘায় অবসর কাটাতে যাওয়ার জন্য লকডাউন ওঠার পর থেকে বাস তথা সড়কপথই ছিল একমাত্র ভরসা। আর বাসের সফর অনেকের কাছেই বিরক্তিকরও বটে। তাই যাত্রীদের অপেক্ষা ছিল ট্রেন শুরু হওয়ার।

এছাড়াও হাওড়া–দিঘা ট্রেন চালু না হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যেও বাড়ছিল ক্ষোভ। সে সবের কথা মাথায় রেখেই অবশেষে হাওড়া–দিঘা এবং পাল্টা দিঘা–হাওড়া রুটে স্পেশ্যাল ট্রেন চালু করল রেল।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…