এখন খবর

শুরু হল ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া, আপনিও এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিন

নিউজ ডেস্ক: অবশেষে দীর্ঘ বাধা বিপত্তি পেরিয়ে হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। চলতি মাসের ৩১ তারিখ এই পরীক্ষা হবে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেনে নিন কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড-

প্রার্থীরা পর্ষদের দুটি ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া :
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে কোনও ওয়েবসাইট www.wbbpe.org বা wbbprimaryeducation.org -তে যান।

DOWNLOAD MY TET-2017 ADMIT CARD’ লিঙ্কে ক্লিক করুন।
তাতে দুটি অপশন আছে। প্রথম অপশনে আছে- ‘Login Option A (With District, Candidate Name and Date of Birth)’। দ্বিতীয় অপশনে আছে – ‘Login Option B (With User ID / Online Application No.)’। যে কোনও একটি অপশনে গিয়ে ‘Click Here to Proceed’ ক্লিক করুন।
একটি নয়া উইন্ডো খুলে যাবে। সেখান থেকে নিজের জেলা বেছে নিন। নিজের জন্মতারিখ দিন। তারপর ‘Submit’-এ ক্লিক করুন।

তারপর নিজের অ্যাডমিট কার্ড করে প্রিন্ট-আউট করে নিন এবং ভবিষ্যতের ব্যবহারের জন্য রেখে দিন।।অ্যাডমিট কার্ডে পরীক্ষার সময়, স্থান সহও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, যা পরীক্ষার্থীদের জেনে নেওয়া আবশ্যিক।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…