Categories: এখন খবর

আলাদা সংসার না গড়তে পেরে পরিবারের সবাইকে খুন করে নিজেও আত্মঘাতী গৃহবধূ

আলাদা সংসার না গড়তে পেরে পরিবারের সবাইকে খুন করে নিজেও আত্মঘাতী গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা: নিজের মত করে সংসার করার ইচ্ছায় বাধা পেয়ে দুই সন্তান সহ ৪জন কে খুন করে আত্মঘাতী হয়েছেন এক গৃহবধূ। শনিবার উত্তরপ্রদেশের এটওয়ায় সিনগরনগরে একই পরিবারের ৫টি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে এমনই তথ্য খুঁজে পেলেন তদন্তকারী আধিকারিকরা। মানু্ষের মানসিক গড়নের এই বিকৃত মানসিকতা, ইচ্ছা পুরনে ব্যর্থ হওয়ায় নির্মম প্রতিহিংসা গ্রহনের এই মনোভাব স্তম্ভিত করে দিয়েছে পুলিশকে।
উল্লেখ্য গত শনিবার সকালে উত্তর প্রদেশের এটওয়া শহরে সিনগরনগরে এক বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার করার পরে ময়না তদন্তে পাঠায় পুলিশ। এর মধ্যে নিহত গৃহবধূ দিব্যার ডান হাতের কব্জিতে ক্ষতচিহ্ন দেখতে পায় গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় শৌচাগার পরিষ্কার করার তরল ও ব্লেড। রান্নাঘর থেকে মেলে দুধের নমুনা। সেই নমুনা পরীক্ষা করার পর দেখা যায় দুধের মধ্যে মেশানো হয়েছিল বিষ যা কিনা দুই শিশু সমেত চারজনকে পরিবেশন করেছিলেন দিব্যাই ।

পুলিশ জানিয়েছে, পচৌরি পরিবারের একমাত্র ছেলে কর্মসূত্রে উত্তরাখণ্ডে থাকেন। বৃদ্ধ শ্বশুর রাজেশ্বর প্রসাদ পচৌরি (৭৫) ও দুই শিশুপুত্র অরূপ (৮) ও আরভকে (১) নিয়ে এটাহর বাড়িতে থাকতেন দিব্যা (৩৫)। কিছু দিন আগে তাঁর কাছে বেড়াতে আসেন তার বোন সোনাই (২৩)। সম্প্রতি পরিবারের থেকে আলাদা হয়ে দুই সন্তানকে নিয়ে রুড়কিতে থাকার পরিকল্পনা করেন দিব্যা। কিন্তু সেই ইচ্ছায় বাধা দিয়েছিলেন রাজেশ্বর প্রসাদ। প্রতিবেশিরা জানিয়েছেন এই নিয়ে পরিবারে নিয়মিত ঝগড়া লেগে থাকত। বাবার কথা ভেবেই দিব্যার আলাদা থাকার পরিকল্পনায় বাধ সেদে ছিলেন তাঁর স্বামীও।
পুলিশ জানিয়েছে এরপরই ব্যর্থ আক্রোশে পরিবারের সবাইকে হত্যা করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেন বধূ। শুক্রবার রাতে দুধের সঙ্গে বিষ মিশিয়ে শ্বশুর, বোন ও দুই ছেলেকে পান করিয়ে হত্যা করেন দিব্যা। তার পরে নিজেও বাথরুম পরিস্কার করার তরল পান করে, ব্লেড দিয়ে হাতের শিরা কেটে তিনি আত্মহত্যা করেন। শনিবার সকালে বাড়ির দরজায় কড়া নেড়েও সাড়া পাননি স্থানীয় দুধ বিক্রেতা। প্রতিবেশীদের জানালে তাঁরা এসে বাড়ির সমস্ত দরজা ভিতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে গ্যাস কাটার দিয়ে প্রধান দরজা কেটে বাড়িতে ঢোকে। বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় পচৌরি পরিবারের পাঁচ জনের দেহ। ময়নাতদন্তে প্রত্যেকেরই পাকস্থলীতে বিষ ও রাসায়নিকের অস্থিত্ব মেলায় নিশ্চিত হয়ে যায় পুলিশ। এরপরই বিদ্যার স্বামী ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই তত্ত্ব।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…