অভিনয়ের টোপ দিয়ে মধুচক্রে ফাঁসিয়ে দেওয়া, খাস কলকাতায় উদ্ধার গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া ৮ মহিলা, গ্রেপ্তার ১

ওয়েব ডেস্ক: কেউ সম্পন্ন গৃহবধূ কেউ আবার কলেজ পড়ুয়া অথবা কলেজ ত্যাগী। তাতে কি এসে যায়? সবার জন্যই ছিল অভিনয়ে নানা ভূমিকায় পারফর্ম করার সুযোগ! তারপর ঘরের বাইরে টেনে নিয়ে ধিরে ধিরে জড়িয়ে ফেলা গোপন দেহ ব্যবসায়! সম্প্রতি গড়িয়ার এক স্পা পার্লারে মধুচক্রের হদিশ পেয়ে হানা দিয়েছিল পুলিশ। গ্রেফতারও করা হয়েছিল তাদের। ওই ঘটনায় নাম জড়িয়েছিল টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেতার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাস কলকাতার বুকে ফের মধুচক্রের হদিশ পেল পুলিশ।

রবিবার গোপন অভিযান চালিয়ে মধুচক্র চালানোর অভিযোগে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন চত্বর থেকে মূল পান্ডাকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। জানা গেছে কয়েকমাস আগে গড়িয়া স্টেশন লাগোয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল অভিযুক্ত সুজিত সরকার। বেশ কিছুদিন যাবৎ আচমকা নানা বয়সী পুরুষ মহিলাদের বাড়িতে ঢোকার খবর গোপন সূত্রে নরেন্দ্রপুর থানার পুলিশের কানে আসে৷ এরপর বেশকিছুদিন ওই বাড়িতে নজর রাখার পর মধুচক্রের আসর বসার খবর পান পুলিশ।

তক্কে তক্কে ছিল পুলিশ। শুরু হয় ফাঁদ পাতা। রবিবার ক্রেতা সেজে বাড়িতে হানা দেয় পুলিশ। এদিন অভিযুক্ত সুজিত সরকারকে গ্রেফতার করার পাশাপাশি ওই বাড়িতে থাকা ৮ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। ধৃতকে এদিনই বারুইপুর আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে, টলিউডের বিভিন্ন সিনেমা-সিরিয়ালে অভিনয়ে সুযোগ দেওয়ার টোপ দিয়ে মহিলাদের এই বাড়িতে আনতো অভিযুক্ত সুজিত সরকার। এরপর তাদের বারুইপুরে পাঠিয়ে দেহব্যবসায় নামানোর ছক করা হয়েছিল।  ধৃতকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, গোটা বিষয়টি ৬০ হাজার টাকায় রফা হয়েছিল। ইতিমধ্যেই ধৃত যুবককে জেরা করে এই মধুচক্রের শিকড় আরও কতদূর বিস্তৃত তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

সূত্র মারফৎ জানা গেছে প্রথমে অভিনয়ের ছলেই বিভিন্ন ভঙ্গিমার পোশাক, তারপর ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়, শরীরে হাত রাখা। এরপর টাকার টোপ এই ভাবে ধিরে ধিরে জড়িয়ে ফেলা দেহ ব্যবসায়। কেউ সখে, কেউ আবার অভাবে আসেন যদি অভিনয় করে কিছু উপার্জন করা যায়। এভাবেই নানা জায়গায় চলে অপরাধের রমরমা ব্যবসা। করোনা কালে মানুষের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সেই অবস্থারও সুযোগ নিচ্ছে অনেকে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…