এখন খবর

হোটেলের রুম থেকেই উদ্ধার দু’হাতের শিরা কাটা হোটেল মালিকের ঝুলন্ত দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য রায়গঞ্জে

নিউজ ডেস্ক: এক তরুণ হোটেল মালিকের দেহ উদ্ধার হয়েছে সেই হোটেল থেকেই যাঁর দুহাতেরই শিরা কাটা অথচ তিনি ফাঁসিতে ঝুলছেন! অস্বাভাবিক মৃত্যুর এই অস্বাভাবিক প্রকার অবাক করেছে উত্তর দিনাজপুরের এই ছোট্ট শহরটির বাসিন্দাদের। শুরু হয়েছে হত্যা বনাম আত্মহত্যার জল্পনা। রায়গঞ্জ শহরেরই একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে দেহটি যে হোটেলের মালিকানার অংশীদারিত্ব রয়েছে তাঁরও!

পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম অভিজিৎ সাহা।বয়স আনুমানিক ২৫ বছর। তিনি কী মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন নাকি পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাঁকে সেই নিয়ে চলছে চুলচেরা তদন্ত শুরু করেছে পুলিশ। কারণ অভিজিৎ-এর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেও,তার দুহাতের শিরা কাটা ছিল। হাতের শিরা কেটে কেউ কি ফাঁসিতে ঝুলতে পারে কিংবা এক হাতের শিরা কাটার পর কোনও ব্যক্তি কী আরেকটি হাতের শিরা কাটতে পারে? উঠে গিয়েছে এমনই এক গুচ্ছ প্রশ্ন।

সোমবার সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ের সুদর্শনপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল থেকে ঝুলন্ত দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতের দুই হাতের শিরা কাটা ছিল। দেহের পাশ থেকে ধারালো চাকু, ব্লেড, উদ্ধার করেছে পুলিশ। অর্থাৎ ঘটনাটি ঘটেছে আগের দিন রাতেই। পুলিশ মৃতের মোবাইল সহ অন্যান্য সামগ্রী থেকে রহস্য উদ্ধারের চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি রায়গঞ্জ শহরের ১ নম্বর ওয়ার্ডের সুদর্শনপুর এলাকায়। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অংশীদারি ব্যবসার ঝামেলার জেরেই সম্ভবত খুন হয়ে থাকতে পারেন ওই ব্যবসায়ী এমনও মনে করছেন অনেকে।

ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে গলায় দড়ির ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার জানান, মৃতের ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয়। হোটেলের কর্মচারী, অন্য অংশীদার প্রভৃতিদের সঙ্গে কথা বলছে পুলিশ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…