অশ্লেষা চৌধুরী: পার্কের ধারে পড়েছিল পোড়া মাংসপিন্ডের দলা। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। পুলিশ এসে ঐ মাংসপিন্ড উদ্ধার করে নিয়ে যায় এবং শুরু করে তদন্ত। আর তদন্তে নেমে রীতিমত চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের। তারা জানতে পারেন ওই দেহ বিশ্বনাথ আঢ্য নামক এক ব্যক্তির এবং তাঁকে এইভাবে জীবন্ত পুড়িয়ে মেরেছে তাঁরই নিজের মেয়ে। শিহরণ জাগানো এই ঘটনাটি ঘটেছে খাস মহানগরীর বুকে।
জানা যায়, সোমবার সকালে পার্কের ধারে পোড়া মাংসপিণ্ড পড়ে থাকতে দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রাই খবর দেন পুলিশকে৷ এরপর নর্থ পয়েন্ট থানার পুলিশ এসে উদ্ধার করে দেহটি এবং তদন্ত শুরু করে ৷ তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, পুড়ে যাওয়া ওই ব্যক্তির নাম বিশ্বনাথ আঢ্য, বয়স ৫৪ বছর ৷ বাড়ি তোপসিয়ার ক্রিস্টোফার রোডে৷
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে বাড়ীতে বাবা ও মেয়ের বসবাস ছিল৷ মেয়েটি বিবাহিত, কিন্তু তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বাবার সঙ্গেই সে থাকত। মেয়েটির নাম পিয়ালি। স্থানীয়দের থেকেই পুলিশ জানতে পারে, মৃত্যুর আগে মেয়ে পিয়ালির সঙ্গে বেরিয়েছিলেন তিনি৷ এরপর এলাকায় থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ ৷ এরপরেই তারা চেপে ধরে মেয়ে পিয়ালিকে। জেরায় পিয়ালির বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে খুনের কথা স্বীকার করে নেয় পিয়ালি৷
স্বীকারক্তিতে পুলিশ জানতে পারে,২২ বছর বয়সী পিয়ালি ডিভোর্সের পর থেকে বাবা বিশ্বনাথের সঙ্গেই থাকত। কিন্তু এখানেও যেন অশান্তি পিছু ছাড়েনি। তাঁর জন্মদাতা বাবাই প্রতিদিন মদ্যপান করে এসে মেয়ের ওপর অকথ্য অত্যাচার চালাত। এও জানা যায়, ছোট থেকেই বাবার অত্যাচারের স্বীকার পিয়ালি। আর এভাবেই পিয়ালির সহ্যের সীমা বাঁধ ভাঙে। পরিকল্পনা করে ফেলে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। ব্যস, যেমন ভাবনা, তেমন কাজ। এদিন পরিকল্পনা মাফিক চাঁদপাল ঘাট লাগোয়া পার্কে নিয়ে গিয়ে বাবাকে জ্যান্ত পুড়িয়ে মারে মেয়ে৷ রবিবার রাতে পিয়ালি তাঁর বাবাকে নিয়ে যায়রেস্তরাঁয়। খাওয়া-দাওয়ার পাশাপাশি মদ্যপানও করেন বিশ্বনাথ। এরপর নেশাগ্রস্ত বাবাকে নিয়ে চাঁদপাল ঘাটে যায় পিয়ালি। আর মদ্যপান করার দরুন বিশ্বনাথও নেশাগ্রস্থ হয়ে একপ্রকার ঘুমিয়ে পড়ার মতন অবস্থা। সেই সময়ই গায়ে কেরোসিন ঢেলে বাবাকে জীবন্ত পুড়িয়ে মারে মেয়ে। মেয়ের এমন ভয়ঙ্কর কীর্তির কথা শুনে খোদ তদন্তকারি অফিসারেরাও বাকরুদ্ধ। অভিযুক্ত মেয়েকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কি না বা পিয়ালির কথার সত্যতা কতখানি, তা যাচাই করে দেখছে পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…