নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের যে কোনও জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হুগলি সিএমওএইচ রিক্রুটমেন্ট বোর্ড। ল্যাব টেকনিশিয়ান, এসটিএস-সহ আবেদন জানাতে পারবেন একাধিক পদে।
শূন্য পদের বিবরণ-
এসটিএস- ৪টি,
টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার- ৩টি,
জেলা পিপিএম কোর্ডিনেটার- ১ টি,
ল্যাব টেকনিশিয়ান- ৫ টি,
প্রোগ্রাম কোর্ডিনেটার- ১ টি।
মোট শূন্য আসন সংখ্যা- ১৪
বিভাগ- স্বাস্থ্য বিভাগ
যোগ্যতা- ডিগ্রী, ডিএমএলটি, পিজি/ডিপ্লোমা।
০১/০১/২০২১ তারিখের মধ্যে এসটিএস ও জেলা পিপিএম কোর্ডিনেটারের পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।
টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার, ল্যাব টেকনিশিয়ান, প্রোগ্রাম কোর্ডিনেটারের পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২২-৬২ বছর।
আবেদন ফি-
ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে আবেদনের ফিস জমা দিতে হবে। এ ক্ষেত্রে অসংরক্ষিত জেনারেল আবেদনকারীদের ১০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতির আবেদনকারীদের ৫০টা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে।
বেতন:
এসটিএস- ২৫ হাজার
টিউবারকিউলোসিস হেল্থ ভিসিটার- ১৮ হাজার
জেলা পিপিএম কোর্ডিনেটার- ২৬ হাজার
ল্যাব টেকনিশিয়ান- ২২ হাজার
প্রোগ্রাম কোর্ডিনেটারের- ৩২ হাজার
আবেদনের তারিখ-
আবেদন শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি থেকে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ৪ মার্চ ২০২১ এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৮ মার্চ ২০২১।
যেভাবে আবেদন করবেন-
প্রথমে অনলাইন আবেদন জানাতে হবে। তার পর অফলাইনে।
আবেদন জানানোর পূর্বে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নেবেন।
এর পর অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে পদ নির্বাচন করুন ও রেজিস্ট্রেশন করুন।
অনলাইনে আবেদনের কপির একটি প্রিন্ট নিয়ে নেবেন।
এর পর নিম্নলিখিত ঠিকানায় জরুরি নথি ও ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফ্ট-সহ আবেদনপত্রটি পাঠিয়ে দিন, ঠিকানা হল-
Office of the Chief Medical Officer of Health. Hooghly. DRS Building Campus. BesideChinsurah Court Auto Rikshaw Stand. Chinsurah. Hooghly Pin-712101.
ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদন করুন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…