Categories: এখন খবর

ফেসবুক গ্রুপের উদ্যোগে শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিক্ষক কে সম্মাননা জ্ঞাপন

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম: শিক্ষারত্ন সম্মানে ভূষিত কৃতি শিক্ষককে সম্মানিত করা হলো ফেসবুক গ্রুপের উদ্যোগে।শনিবার শিক্ষক দিবসের সন্ধ্যায় সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা‌ বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব-এর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হলো ২০২০ সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক বাণীপদ পাত্রকে। বাণীপদবাবু বর্তমানে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের ধানশোল আদিবাসী হাইস্কুলের​(উচ্চ-মাধ‍্যমিক) প্রধান শিক্ষক।

শিক্ষাক্ষেত্রে এবং বিদ‍্যালয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এবছর শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয়েছে।এদিন সন্ধ্যায় ছাতিনাশোলে বাণীপদ বাবুর বাসভবনে সম্মাননা জ্ঞাপনের​ ঘরোয়া অনুষ্ঠানে গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এডমিন রেলওয়ে কর্মী বিশ্বজিৎ পাল,অন‍্যতম মডারেটর শিক্ষক আনন্দ বিশুই, সদস্য কবি রাকেশ পাত্র প্রমুখ। মেদিনীপুর থেকে গ্রুপের অন্যতম মডারেটর সুদীপ কুমার খাঁড়া জানান, এই রকম একজন কৃতি শিক্ষককে সম্মানিত করতে পেরে তাঁরা আনন্দিত।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…