রান্নাবান্না

হেঁসেলিয়ানা; বানানা ব্রেড: সৌমিনী গড়াই

Banana bread/বানানা ব্রেড                                                                     সৌমিনী গড়াই

গতে বাঁধা খাবার নয়,একটু অন্য রকম। অবশ্যই নামে,স্বাদে, বানানোর তরিকা তে মা র চাইতে অন্য রকম। বন্ধুদের আড্ডায় খাবার যোগান দেওয়া থেকে মা কেও অব্যাহতি দেওয়া, আর ভাই কে চমকে দেওয়া ।আসুন আজ স্নাকস হিসেবে বানিয়ে নিই বানানা ব্রেড। সামান্য পাকা কলা আর ঘরে থাকা ময়দা দিয়ে আজ ম্যাজিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমি আজকের সেফ সৌমিনি।

উপকরণঃ
৩টে পাকা কলা,১টি ডিম,এক কাপ ময়দা, এককাপ গুঁড়ো চিনি, দুচামচ অলিভ অয়েল অথবা এক চামচ বাটার, হাফচামচ সিনেমন পাউডার, ভ্যানিলা এসেন্স, একচামচ খাবার সোডা, যে কোনো বাদাম (আমন্ড,কাজু) কিসমিস, চকোচিপ।

পদ্ধতি:
পাকা কলা চটকে নিন(চামচ বা হতে করে),তাতে পরিমাণমত ময়দা,চিনি,বাটার বা অলিভ অয়েল,ভ্যানিলা,সিনেমণ পাউডার, ও খাবার সোডা দিয়ে বাটার টি একনাগাড়ে চামচ করে নাড়তে থাকুন,যতক্ষন না সমস্ত উপকরণ মিশে যাচ্ছে।যেমন আমরা কেক বানানোর সময় করে থাকি।
এরপর এতে স্বাদ বাড়ানোর জন্যে আমন্ড কুচি, কাজু কুচি, কিসমিস, মেশান। চকো চিপ দিতে পারেন, ব্যপারটা ট্রেন্ডি হবে।

ব্রেড বানানোর জন্য বিভিন্ন শেপে র ট্রে আজকল বাজারে পাওয়া যায়।বাড়িতে ট্রে না থাকলে বিভিন্ন সাইজ এর বাটি তে বেটার টি ঢেলে দিন। এরপর মাইক্রো ওভেন এ ১৮০° সেন্টি গ্রেডে দিয়ে সুইচ অন করে দিন।
ব্রেড বাদামি বা সোনালী রঙ ধরলে ওভেন থেকে বের করে নিন।চা বা কফি র সঙ্গে পরিবেশন করুন।সকালে বা বিকেলের স্যানকস হিসেবে বানানা ব্রেড লা জবাব।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…