শালপাতার মাংস মশল্লাম অদিতি বর্মন পাঠক
সেদিন হঠাৎ ঝাড়গ্রাম ঘুরে এলাম । সবুজের সমারহে হারিয়ে যেতে যেতে শালপাতার জঙ্গলে এসে পড়লাম ।কচি শালপাতার রং ও গন্ধ যেন মাতাল করে দেয় মনটাকে।হঠাৎ মনে পড়ে যায়, এই জঙ্গলের আদিবাসী জনজাতি গোষ্ঠীর সেই শালপাতায় মোড়া মাংস রান্নার কথা । যেই ভাবা, এমনি কাজ শুরু করেদিলুম। জঙ্গল থেকে কচি শাল পাতা কিছু সংগ্রহ করে নিলাম। বাড়ি ফিরে সুচ সুতো দিয়ে পাতাগুলিকে জুড়ে দিলাম । এরপর কিভাবে বাড়িতে বসেই মাংসের রান্নার স্বাদ পাওয়া যাবে সেটা দেখে নিই ।
উপকরণ :
চিকেন, আদা, পেয়াঁজ, রসুন, টক দই, হলুদ, নুন, জিরে, ধনে, চিকেন মাশালা (যদি পছন্দ করেন ), লাল লংকা গুঁড়ো, কাঁচা লঙ্কা,সর্ষের তেল ।
প্রণালী :
চিকেন পরিষ্কার করে ধুয়ে তাতে পরিমাণমতো টক দই,রসুনবাটা , পেঁয়াজবাটা , আদাবাটা, হলুদ গুঁড়ো, ধোনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো, নুন,সর্ষের তেল সমস্ত কিছু মাখিয়ে দেড় ঘন্টা মতো ভিজিয়ে রাখুন।
শালপাতা গুলি সুচ সুতো দিয়ে গোল পাতার আকারে সেলাই করে নিন । আর নাহলে কাটি দিয়ে নিখুঁত ভাবে গেঁথে দিন, যাতে খুলে না যায় । এরপর যে পাত্রে রান্না করবেন তার ওপর সেলাই করা শালপাতাটি রেখে দিন। মাখিয়ে রাখা মাংস শালপাতার ওপর রাখুন । কয়েকটি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিন । এবার কয়েকটি শাল পাতা দিয়ে মাংস ঢেকে দিন । ঢিমে আঁচে 45মিনিট মতো রান্না করুন ।
শালপাতা ও মাংসের মিলমিশে একটা দারুন গন্ধ পাবেন। রান্না হয়েছে গেলে লেবুর রস ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন ।
ঘরে বসেই শালবিথির ছায়াতে বসে পিকনিক করার স্বাদ নিতে গেলে চটপট বানিয়ে ফেলুন “শালপাাতার চিকেন মশল্লাম “।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…