কুড়মুড়ে পমফ্রেট এবং টমেটো বাটা পাবদা। অদিতি রায়বর্মন পাঠক
বাঙালি মানেই মৎস প্রেমী। মাছ ছাড়া বাঙালির একটা দিন ও চলেনা। শুধু যে মাছের ঝোল ভাত খেয়ে বাঙালি তুষ্ট থেকেছে, তা না। পুরো বর্ষাকাল টাই তো কেটে গেলো ইলিশের ঝাল, ঝোল, অম্বল, পাতুরি র ভাপা তে। কিন্ত মাছের রানী ইলিশকে চোখের আড়াল করে দেখুন না, মাছেদের রাজকন্যা, রাজপুত্তুর, মন্ত্রী সান্ত্রী রাও স্বাদে কম যায়না। কাজেই আসুন আজ আমরা পমফ্রেট, পাবদা, পার্শে মাছ কে সাজিয়ে তুলি নানান সাজে, নানান রূপে।
##কুড়মুড়ে পমফ্রেট #
সন্ধ্যে বেলায় চা র সাথে হোক না কুড়কুড়ে পমফ্রেট। জমে যাবে অতিথি বন্ধুদের সাথে টি পার্টি।। উপকরণ:
চারটি বড়ো বা মাঝারি সাইজে র পমফ্রেট মাছ,
একটি পাতি লেবুর রস,
নুন ও হলুদ আন্দাজ মতো,
গোলমরিচ গুঁড়ো, ধোনে গুঁড়ো,
রসুন বাটা,
গোটা পোস্ত ও সুজি।
কুড়মুড়ে পমফ্রেট বানানোর জন্য চারটি বড়ো বা মাঝারি সাইজের গোটা পমফ্রেটমাছ নিন। বুকটা চিরে নিতে পারেন।সেগুলিকে লেবুর রস,নুন,হলুদ,অল্প রসুন বাটা,গোল মরিচ গুঁড়ো আর ধনে গুঁড় মিশিয়ে ভালোকরে এক ঘন্টা ম্যারিনেট করতে হবে।একটি থালায় সুজি আর গোটা পোস্ত মিশিয়ে রাখতে হবে।ম্যারিনেট করা মাছ গুলোকে এপিঠ ওপিঠ ভালো করে সেই পোস্ত আর সুজি মাখিয়ে ছাঁকা তেলে ভাজা। *********
#টমেটো বাটা পাবদা#
ফ্রেশ পাবদা, পার্শে এখন খুব ভালো পাওয়া যাচ্ছে। স্বাদ ও অতুলনীয়। তাই সহজলভ্য এই পাবদার স্বাদ কে ভারী মশলা দিয়ে না রান্না করে হালকা ঘরোয়া করে রান্না করুন, যাতে পাবদার নিজস্ব স্বাদ বজায় থাকে।
প্রণালী:
মাছ গুলি কে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে তুলতে হবে। সরষের তেলে কালোজিরা শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা তিনটি টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মসলা তেল ছেড়ে দেয় কষিয়ে যেতে হবে। তারপর নুন হলুদ অল্প ধনেগুঁড়ো দিয়ে আরেকটু কষা বার পরে অল্প জল দিয়ে ফুটলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নামাতে হবে শেষে কাঁচালঙ্কা চিরে পরিবেশন করুন চাইলে ধনেপাতা ও দিতে পারে ন।
কাজেই সকাল বা সন্ধ্যে আনি টাইম বাঙালির ফিশ টাইম।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…