হেঁসেলিয়ানা ।। ডিমের মালাইকারি ।। সুমিতা গোস্বামী

ডিমের মালাইকারি                                                               সুমিতা গোস্বামী

আমাদের সকলের বাড়ীতে সবসময় মাছ অথবা মাংস না থাকলেও ডিমটা কিন্তু থাকেই! ডিম দিয়ে হরেকরকমের মজাদার খাবার তৈরি করা হয়! আজ আমি ডিমের সম্পূর্ণ ভিন্ন ধর্মী এক রেসিপি পাঠকদের জন্য নিয়ে হাজির হয়েছি। যারা একটু ঝাল ঝাল কারি খেতে পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। চলুন, ডিমের মালাইকারি তৈরির রেসিপিটি জেনে নেওয়া যাক-

প্রয়োজনীয় উপকরণ- ডিম- ৪টি, পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ১ চা চামচ, আদা বাটা- ১ চা চামচ, ধনে গুঁড়ো- ১ চা চামচ, বাদাম বাটা- ২ চা চামচ, নারকেল দুধ- ১/২ কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ/ স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, হলুদ গুঁড়ো- ১ চা চামচ, টমেটো – ১ টা কুচি করা, তেল- ৪ চা চামচ নুন- স্বাদ অনুযায়ী,
কাঁচা লঙ্কা বাটা- ১ চা চামচ/ চেরা লঙ্কাও ব্যবহার করতে পারেন, শুকনো খোলায় ভাজা, জিরা গুঁড়ো- ২ চা চামচ, গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ
ধনেপাতা- সাজানোর জন্য।

রান্নার পদ্ধতি:
প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন। এবার একটি প্যানে বা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। একটু জল দিন, যাতে মসলাগুলো না পুড়ে যায়।এরপর এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুঁচি ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। মধ্যম আঁচে সব মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে এতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। সামান্য জল দিতে পারেন। কিছু সময় পর ঝোল ঘন হয়ে এলে জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একদম কম আঁচে দমে বসিয়ে রাখুন। ঝোল মাখামাখা হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের মালাইকারি। এটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমন খেতেও সুস্বাদু। তাহলে দেরি কিসের! আজই রেঁধে ফেলুন সুস্বাদু ডিমের মালাইকারি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Coocking

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…