রান্নাবান্না

হেঁসেলিয়ানা : আচারি পনির- সুমিতা গোস্বামী

আচারি পনির                                                                                                সুমিতা গোস্বামী

মাছ, মাংস ছাড়া ভালো কিছু পদ খাওয়ার কথা হলেই মনে পরে যায় পনিরের কথা। তাই পনিরের এক ভিন্ন স্বাদের রেসিপি থাকছে আপনাদের জন্য, নাম আচারি পনির।

উপকরণ– পনির- ২৫০ গ্রাম, পেঁয়াজ- ২ টো মাঝারি আকারের , ক্যাপসিকাম- ১ টা, টমেটো- ২ টো, কাঁচা লঙ্কা- ৪-৫ টি, শুকনো লঙ্কা – ৪ টে, গোটা জিরা-  ২ চামচ,
গোটা ধনে- ২ চামচ, মৌরি-  ১/২ চামচ, মেথি- ১/২ চামচ,
সরষে- ১/২ চামচ, নুন- স্বাদ অনুযায়ী, তেল- ৪ টেবিল চামচ/ পরিমান মতন,  হলুদ গুঁড়ো- ২ চা চামচ,  লঙ্কার গুঁড়ো- ১ চামচ, টক দই- ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি- সামান্য, আদা বাটা- ১ চামচ, রসুন বাটা- ১ চামচ,
জল পরিমাণমতো

পদ্ধতি
প্রথমে পনির ছোট ছোট করে কেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিন।
এরপর একটা শুকনো তাওয়ায় সব গোটা মশলা গুলো ভাজা করে নিতে হবে শুকনো অবস্থাতেই।
এই ভাজা মশলা ঠাণ্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে পিষে নিন।  এবার ক্যাপসিকাম ,টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করুণ।

এইবার কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরা ফোঁড়ন দিন আর পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে একটু ভাজা ভাজা করে নিন।
পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা, টমেটো আর ক্যাপসিকামের পেস্ট ঢেলে দিন। এরপর এতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে।

তারপর তার মধ্যে সেই ভাজা মসলা টা পরিমান মতন নিয়ে অল্প করে দিতে হবে। আরেকটু দই ভালো করে মিশিয়ে দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
তারপর মসলা টা ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজাভাজা হয়ে তেল উঠে আসছে।
মসলা ভাজা ভাজা হয়ে গেলে ভাজা পনির গুলো দিয়ে দিতে হবে আর একটু জল দিয়ে হালকা করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে গ্যাস অফ করে দিন। তৈরি হয়ে মুখরোচক আচারি পনির। পরোটা, নান বা ভাতের সাথে পরিবেশন করুণ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…