হেঁসিলিয়ানা: ফুলকপির কোর্মা।। সুমিতা গোস্বামী

ফুলকপির কোর্মা সুমিতা গোস্বামী

এই শীতের সময় ভাালো কিছু খেতে গেলে সেই তালিকায় ফুলকপির নামটা অবশ্যই উঠে আসে। ফুলকপি ভাজা, ঝোল, রসা এগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি, আজ না হয় রান্না করা যাক নতুন কিছু। তাই ফুলকপির কোর্মা রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়েছি। চলুন জেনে নিন ফুলকপি কোর্মার‌ রেসিপি:-

উপকরণ: ফুলকপি ১০-১২টুকরো,
পেঁয়াজ কুচি- ২ টেবিল-চামচ,
আদা বাটা- ১ চা-চামচ,রসুন বাটা- আধা চা-চামচ, লঙ্কা গুঁড়ো- ১ চা-চামচ, কাজু বাদাম বাটা- ১ টেবিল-চামচ,টমেটো পেস্ট- ১ টেবিল-চামচ,
পোস্ত বাটা- ১ চামচ, টক দই- ২ টেবিল-চামচ, কাঁচা লঙ্কা- ৪-৫টা চেরা, জিরা গুঁড়ো- আধা চা-চামচ,
তেজপাতা- ১টি,দারুচনি- ১ টুকরো,
লবঙ্গ ও এলাচ- ২টো করে, চিনি- সামান্য, নুন- স্বাদ মতো, গরম মসলা গুঁড়ো- ১ চা-চামচ, তেল- আধা কাপ, ঘি- ১ চামচ

পদ্ধতি: ফুলকপি ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে ফুলকপি অল্প নুন দিয়ে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে আর কিছুটা তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এবার লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো ও নুন দিয়ে নারাচাড়া করে ঢেকে দিন। আঁচ কমিয়ে রাখবেন এই সময়।

কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে তাতে কাজুবাদাম বাটা, পোস্ত বাটা টমেটো পিউরি ও চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে টক দই দিয়ে দিন। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে সামান্য জল দিয়ে কম আঁচে আবার ঢেকে দিন। কিছুক্ষণ পর ঝোল মাখা মাখা হলে কাঁচা লঙ্কা চেরা, গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

পোলাও, পরোটা, ভাত বা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম ফুলকপির কোর্মা। আপনি চাইলে, টক দই বাদ দিতে পারেন। সেক্ষেত্রে রান্নায় জলের পরিবর্তে দুধ ব্যবহার করলে খেতে আরও সুস্বাদু হবে। আর নামানোর আগে একটু বেরেস্তা ছড়িয়ে নিতে পারেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…