হওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ থেকে বেরিয়ে পশ্চিম বাংলা হয়ে নিম্নচাপ পৌঁছবে বিহার-ঝাড়খণ্ডে। আর এই পথটি হচ্ছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর। ফলে এর প্রভাবে জেলাগুলোতে ভারী ও অতিভারী বৃষ্টি চলবে। সমুদ্র সংলগ্ন জেলাগুলোতেও প্রভাব অনেকটা বেশি থাকবে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তরের মতে আগামী আরও ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব থাকবে। যার অর্থ বৃষ্টির সম্ভবনা থাকছে শনিবার অবধি। কিন্তু বৃষ্টির সর্বাধিক প্রভাব পড়বে শুক্রবার সকাল অবধি। আর সেই মত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৯টা অবধি লাল সতর্কতা থাকছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকাতে। আবহাওয়াবিদরা খুব পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল অবধি। যদিও বৃষ্টি চলতে পারে আরও একদিন পেরিয়ে শনিবার পর্যন্ত। তাই জেলাগুলোয় বেশি বৃষ্টির পূর্বাভাস।
অন্যদিকে ভারী বৃষ্টি হবে দুই বর্ধমান ও নদিয়াতে। উল্লেখ্য বুধবার বিকেল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা ছিল পশ্চিমবঙ্গ সন্নিহিত অঞ্চলের নিম্নচাপ যার সঙ্গে এখন বাংলাদেশের ওপর সৃষ্টি হওয়া উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ। উল্লেখ্য এর আগে খড়গপুর ও মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা ও ঝাড়গ্রামের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এদিকে রাতভরের বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে খড়গপুর মেদিনীপুর। এরপরেও আরও বৃষ্টি হলে কী হতে পারে তা ভেবে আতঙ্কিত শহরের বাসিন্দারা। ছবি সুভাষ লাল
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…