Categories: এখন খবর

টানা ৩ দিন সোনার দামে ভারী পতন, নিম্নমুখী রূপোও, স্বস্তিতে সাধারণ মানুষ

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ও শুক্রবারের পর শনিবারও এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম অনেকটাই পতনের দিকে এগিয়েছে। শুক্রবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৯৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১২০০ টাকা, যা শুক্রবারের তুলনায় প্রায় ৭০০ টাকা কমেছে৷ ১০০ গ্রাম সোনার দাম ৫১২০০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম সোনার দাম ৫২২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১৭৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫২২০০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫২২০০০ টাকা।

তবে শুধুমাত্র সোনা নয় সেই সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দাম। শনিবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬৬.৯৫ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫৩৫.৬০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৬৯.৫০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৬৯৫ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৬৯৫০ টাকা। এদিকে শুক্রবারও রূপোর দামেই খানিকটা পতন হয়েছিল। শুক্রবার সেপ্টেম্বরের সিলভার ফিচারে ১% দাম কমেছিল রুপোর। ফলে গতকাল এক কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছিল ৭০, ৩৪৫ টাকা।

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৪,৬৮০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের দাম হয়েছে ৫১,৯৯০ টাকা। তবে শুধু কলকাতা নয় অন্যান্য রাজ্যেও মোটের ওপর সামান্য পতন হয়েছে হলুদ ধাতুর। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৫, ৭৬০ টাকা। ২২ ক্যারেটের দাম ৫১,১১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২,২০০ টাকা। ২২ক্যারেটে ৫১,২০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,১০০ টাকা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…