বোনের সাথে প্রেম করায় তরুণকে বাড়িতে ডেকে খুন, গ্রেফতার দাদা সহ ৫

ওয়েব ডেস্ক : বোনের সাথে প্রেমের সম্পর্ক মানতে নারাজ দাদা। প্রতিশোধ নিতে মাত্র ১৯ বছরের বোনের প্রেমিককে পিটিয়ে খুন করলো প্রেমিকার দাদা সহ বেশ কয়েকজন। নৃশংস ঘটনাটি ঘটেছে দিল্লি আদর্শ নগরে। মৃত যুবকের নাম রাহুল রাজপুত। জানা গিয়েছে, বছর দুয়েক আগেই পাড়ারই এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় রাহুলের৷ কিছুদিনের মধ্যেই সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে৷ এদিকে দিন কয়েক আগেই তরুণীর পরিবার মেয়ের প্রেমের কথা জানতে পারায় বিষয়টি মানতে পারেনি। তরুণীকে মারধরের পাশাপাশি ওই যুবকে ফোন করে সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেয় তরুণীর দাদা। কিন্তু দাদার এই হুমকি মেনে সম্পর্ক ভাঙতে নারাজ বোন। এরপরই রাহুল নামে ওই যুবককে বাড়িতে ডেকে বেধড়ক মারধর করে তরুণীর দাদা ও তাঁর বন্ধুরা সহ পরিবারের বেশ কয়েকজন। ঘটনায় ইতিমধ্যেই তরুণীর দাদা ও ৩ নাবালক সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনায় মৃত যুবক রাহুল রাজপুতের কাকা ধর্মপাল কুমার বলেন, “যখন ওই বাড়িতে যাই তখন দেখি চার পাঁচজন মিলে মাটিতে ফেলে তাঁর পেটে লাথি মারছে। তারা সকলেই তরুণীর দাদা”। জানা গিয়েছে, ওই যুবককে বোনের সঙ্গে কথা বলতে নিষেধ করেছিলেন তরুণীর দাদা। এমনকি বেশ কয়েকবার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু সেই হুমকিকে তোয়াক্কা না করেই প্রেমিকের সাথে মেলামেশা করছিল রাহুল। এরপরই, শুক্রবার রাতে যুবককে টিউশনির নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এরপর তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত্যুর পর দেহ ময়নাতদন্ত করা হলে শরীরে কোনো মারের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্লীহা ফেটে রক্ত বেরিয়ে মৃত্যু হয়েছে যুবকের।

গরীব পরিবারের ছেলে রাহুল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরাজি নিয়ে পড়াশোনা করতো। বাবা ট্যাক্সি চালক। ফলে পরিবারের পাশে দাঁড়াতে পড়াশোনার পাশাপাশি টিউশন করে বাবা মাকে সাহায্য করত। ঘটনার পর ইতিমধ্যেই বোনের অভিযোগের ভিত্তিতে দাদা ও ৩ নাবালক সহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…