এখন খবর

একদা মাওবাদী অধ্যুষিত লালগড়ের জমি চষতে গিয়ে লাঙলের ফলায় উঠে এল বন্দুক

নিজস্ব সংবাদদাতা; ঝাড়গ্রাম : একদা লাশের পাহাড় গোনা রক্ত স্নাত দিনের কথা মনে করিয়ে দিয়ে লালগড়ের এক ক্ষেতের তলা থেকে উঠে এল একনলা বন্দুক। বন্দুকের খসে যাওয়া বাঁটই বলে দেয় এখনকার নয়, বহু আগে ব্যবহৃত হয়েছে এই অস্ত্র। অর্থাৎ যে পর্বে এই এলাকায় দাপিয়ে বেড়াত খুনে মাওবাদীর দল, বিপ্লবের নামে যারা এই জঙ্গলমহলে নির্বিচারে খুন করত নারী পুরুষ থেকে কিশোর বৃদ্ধকে।

বুধবার সকালে বন্দুকটি উদ্ধার হয়েছে লালগড়ের পাপটপুর এলাকার একটা চাষের জমি থেকে। যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় কংসাবতী নদীর তীরে ট্রাক্টরে চাষের জমিতে লাঙল করছিলেন মিঠুন বেজ নামে এক যুবক। তাঁর বাড়ি শ্যামসুন্দরপুর গ্রামে। সেই সময় রোটারের ফলায় মাটির গভীর অংশ থেকে উঠে আসে ক্ষয়িষ্ণু বন্দুকটি যার কাঠের বাঁটটি পুরোপুরি খসে পড়া, মরচে পড়ে জীর্ন হয়ে পড়েছে লোহার অংশও।
গ্রামবাসীরাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে লালগড় থানার পুলিশ গিয়ে বন্দুকের খন্ডটি উদ্ধার করে থানায় আনে।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,” আনুমানিক ১৫ বছরের পুরনো একটি এক নলা বন্দুকের নল পাওয়া গিয়েছে। বহু বছর আগে দুষ্কৃতীরা ওই বন্দুকটি পুঁতে রেখেছিল বলে মনে করা হচ্ছে। কারণ বন্দুকের কাঠের বাঁটটি একেবারে মাটিতে মিশে গিয়েছে।”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…