এখন খবর

সরকারের নতুন প্রস্তাব! গাড়ির বয়স ৮ বছর হলেই দিতে হবে গ্রীন ট্যাক্স

নিউজ ডেস্ক: এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া! একে জ্বালানি তেলের দাম উর্ধমুখী, তেল কোম্পানির দাপটে নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের। সেগুলি নিয়ন্ত্রণের বদলে সরকার হাত তুলে বসে রয়েছে। এবার তার ওপর নতুন করে কর আদায়ের ফিকির! গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় সরকার গ্রিণ ট্যাক্সের অর্থ নেবে সরকার বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আট বছরের পুরনো গাড়ির ওপর এবার থেকে গ্রিন ট্যাক্স বসবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফ থেকে এই প্রস্তাবে সবুজ সঙ্কেত মিলেছে।শুধুমাত্র শলা পরামর্শের জন্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কাছে পাঠানো হবে এই প্রস্তাব।

এরপরই আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্ত জানানো হবে। এই খাতে আদায়কৃত অর্থ রাজস্ব দূষণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে বলে পরিবহণ মন্ত্রক জানিয়েছে। বলাবাহুল্য এমন প্রস্তাব লুফে নেবে তারাও, মানে আঞ্চলিক সরকার গুলি কারন কর আদায়ের এই নয়া ফিকিরে তাদেরও ভাঁড়ারে বাড়তি পয়সা ঢুকবে।

মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী আট বছরের বেশি বয়সের গাড়ির ওপর অতিরিক্ত কর দিতে হবে। রোড ট্যাক্সের ১০-২৫ শতাংশ হারে এই সবুজ কর দিতে হবে। ১৫ বছর বাদে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেওয়ার সময়ও গ্রিন ট্যাক্স দিতে হবেে। বাস ইত্যাদি গণপরিবহণের ক্ষেত্রে এই করের হারটি একটু কম হবে। এছা়ড়াও যে সব শহরে দূষণ খুব বেশি, সেখানে রোড ট্যাক্সের ৫০ শতাংশ গ্রিন ট্যাক্স নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

যারা পুরনো গাড়ি পরিবেশ বান্ধব ও বৈজ্ঞানিক প্রকারে স্ক্র্যাপে পাঠিয়ে দেয়, তাদের ক্ষেত্রে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্সে ছাড় মিলবে, বলে প্রস্তাব করা হয়েছে। অনেকে মনে করছেন এতে শুধু ধাক্কা পড়বে যাঁদের প্রাইভেট কার আছে তাঁদের ওপরেই কিন্তু না, সাধারণ মানুষকেও এর মূল্য চোকাতে হবে। যাঁদের বিপদে আপদে গাড়ি ভাড়া করতে হয়, প্রয়োজনে ট্যাক্সি, ওলা, উবের নিতে হয় তাঁদের ওপর দিয়েই এই বাড়তি টাকা উসুল করবেন গাড়ির মালিকরা, আ্যম্বুলেন্সই বা ছাড় পাবে কেন?

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Green tax

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…