বাজার মন্দা, হাটে গিয়েই কাল হল গোপীবল্লভপুরের কৃষকের, নয়াগ্রামের দুর্ঘটনায় থেমে গেল স্বপ্নই

নিজস্ব সংবাদদাতা: লকডাউনে সব কেড়ে নিয়েছে প্রান্তিক মানুষের। মাসের পর মাস মাঠেই পড়ে ছিল ফসল। বাজার নেই, হাট নেই ফসল কিনবে কে? আনলক পর্বে অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া সংসার, সন্তানদের ফের চাঙ্গা করার চেষ্টায় মরিয়া কৃষকরাও। সেরকমই স্বপ্ন দেখেছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের টোপগেড়িয়া গ্রামের বাসিন্দা ৪২ বছরের গুরুপ্রসাদ মন্ডল। উপার্জনহীনতার ধকল কাটিয়ে স্ত্রী আর দুই নাবালক সন্তানকে নিয়ে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ক্ষেতের ফসল যত বেশি করে বিক্রি করে ফেলা।

কিন্তু বাধ সাদল বাজার। টোপগেড়িয়া থেকে ১২কিলোমিটার গোপীবল্লভপুর বাজারে গিয়েছিলেন শশা নিয়ে। কিন্তু বাজার ছিলনা তেমন, তাই ১৭ কিলোমিটার দূরে পাশের থানা নয়াগ্রাম থানার কাশিয়ার সাপ্তাহিক হাটে গিয়েছিলেন বাকি ফসল বেচে দিতে। ক্ষেত থেকে তুলে নেওয়া সবজি বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার মানে হয়না। হাটে শশা বিক্রিও হয়ে গেছিল তাড়াতাড়ি।

তারপর ফেরার পথ।আর সে পথেই ঘটল দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে ৯ নম্বর রাজ্য সড়কের পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় গুরুপ্রসাদ মন্ডলকে। পাশেই পড়ে ছিল তাঁর বাইক। খবর পেয়েই পুলিশ গুরুপ্রসাদ বাবুকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ তদন্ত করছে। কিন্তু বাড়ির একমাত্র রোজগারের ব্যক্তি গুরুপ্রসাদ বাবু মারা যাওয়ায় খবর পেয়ে স্ত্রীমনী মন্ডল বোবা হয়ে গেছেন। হতবাক দুই নাবালক সন্তানও। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টোপগেড়িয়া গ্রামে। এক কৃষকের অধরা স্বপ্নে শোকাহত গ্রামের কৃষিজীবী পরিবারগুলি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: accident

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…